শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

শেরপুরে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে বিজিবি; বন্যাকবলিত ৮৫০ জনকে উদ্ধার এবং খাবার সরবরাহ

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় গত দুই দিন ধরে টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় সীমান্তবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানিতে সীমান্তবর্তী জনসাধারণের ফসলী জমি ও তাদের ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় তারা অত্যন্ত অসহায় হয়ে পড়েছে। এহেন পরিস্থিতিতে বন্যাকবলিত অসহায় মানুষদের উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তায় এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজিবি সদস্যরা সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আজ বন্যাদুর্গত এলাকার ৮৫০ জনকে উদ্ধার করে বিজিবির বিওপির নিকটবর্তী উচুঁ নিরাপদ স্থানে আশ্রয় প্রদান করেছে। এছাড়াও বিজিবির পক্ষ থেকে বন্যার্তদের মাঝে শুকনা (মুড়ি, চিরা, গুড় ও বনরুটি) ও রাতে রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে।

আগামী দিনেও বিজিবি’র এ ধরনের মানবিক সহায়তা বিশেষ করে বন্যার্তদের উদ্ধার তৎপরতা, খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD