শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

চীনা প্রেসিডেন্টের সঙ্গে শ্রীলংকার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

২৭ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত শ্রীলংকার প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে।

প্রেসিডেন্ট সি বলেছেন, চীন-শ্রীলংকার মৈত্রী সুদীর্ঘদিনের এবং দু’দেশের মানুষের মধ্যে রয়েছে প্রকৃত বন্ধুত্ব।

দু’দেশের সম্পর্ক সুসংবদ্ধ ও উন্নত করা দু’দেশের মানুষের মৌলিক স্বার্থ ও অভিন্ন প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ। শ্রীলংকার সঙ্গে স্বাধীনতা, স্বনির্ভরতা ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ‘রাবার-রাইস প্যাক্ট’মনোভাব অনুসরণ করে পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করা হবে, দেশ প্রশাসনের অভিজ্ঞতা নিয়ে বিনিময় করা হবে, বাস্তব সহযোগিতা প্রসারিত করা হবে এবং উচ্চ মানের ‘বেল্ট অ্যান্ড রোড’যৌথ নির্মাণ করা হবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, শ্রীলংকার সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাতীয় মর্যাদা রক্ষা এবং দেশের অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ আধুনিকায়নের পথ অন্বেষণে সমর্থন করবে চীন। পাশাপাশি, অব্যাহতভাবে শ্রীলংকার অর্থনীতি ও সমাজের উন্নয়নে যথাযথ সহায়তা দেবে। দু’পক্ষের উচিত যৌথ প্রচেষ্টা চালিয়ে উচ্চ মানের ‘বেল্ট অ্যান্ড রোড’যৌথ নির্মাণ- বিশেষ করে, কলম্বো ও হাম্বানতোতা বন্দরে দৃষ্টান্তমূলক প্রকল্প এগিয়ে নেওয়া।

লজিস্টিক, জ্বালানি, শিল্প খাতে সহযোগিতা গভীর করা এবং ডিজিটাল অর্থনীতি, পরিচ্ছন্ন জ্বালানি, সাংস্কৃতিক পর্যটন ও সামুদ্রিক অর্থনীতিসহ নানা খাতে বিনিময় ও সহযোগিতা বাড়ানো হবে। গ্রামাঞ্চলে দারিদ্র্যমোচনের ব্যাপারে শ্রীলংকার সঙ্গে সহযোগিতা করতে চায় চীন এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপারে সমন্বয় জোরদার করে দু’দেশের অভিন্ন স্বার্থ ও আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষা করা হবে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার চেষ্টা করা হবে বলেও উল্লেখ করা হয়। সূত্র: শিশির, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD