রোজা ও রাগ : একটা ছোট্ট মেডিটেশন
– ডা: মেহেরুল হুদা
রোজা ও রাগ দুটা যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। রোজা আসলেই রাগ আসে। রাগ মনের একটা অভদ্র আচরণ। কিন্তু রোজার দিনে রাগ করাটাকে ভদ্র না বললেও কেউ অভদ্র বলেন না। কেমন জানি একটু ছাড় দেন । ভাল কাজের সাথে জড়িয়ে থাকে বলেই হয়তোবা। কিন্তু আসলেই কি তাই ?
কথায় আছে এক bowl খাঁটি দুধের মধ্যে এক ফোটা গরুর মূত্র মিশে গেলে পুরা দুধটাকেই নষ্ট মনে করা হয়। আসলে রাগও এমনি একটা খারাপ জিনিস। রাগ একটা মানুষের সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। একটা সুখের সংসারকে সমূলে নিপাত করে দিতে পারে। একটা জাতি বা দেশকে নিঃশেষ করে দিতে পারে। হিটলারের কারণে যা ঘটেছিল। বর্তমানে নেতানিয়াহুর কারণে যা ঘটছে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ঘর সংসার সমাজ জাতি সবশেষে পৃথিবীর সব অরাজকতার পিছনে খুঁজলে পাওয়া যাবে এক একটা অপ্রতিরোধ্য বীভৎস রাগ।
এই রাগকে নির্মূল করা যায় কিভাবে ? কথায় বলি ” উনি একটু রাগী মানুষ ” বা ” উনার স্বভাবটাই এইরকম ” কিংবা ” ওর বাপটাও ছিল একইরকম ” । মানসিক রোগ চিকিৎসার সাথে যারা জড়িত ডাক্তার বা সাইকোলজিস্ট সবাই জানেন ‘ Angry behavior ‘ একটা মানসিক রোগ। এই রোগ যাদের আছে এবং যিনি নিজেই জানেন এটা একটা খারাপ স্বভাব কিন্তু চেষ্টা করেও প্রতিহত করতে পারছেন না তাদের প্রতি আমার উপদেশ কোন কিছু ঘটে যাওয়ার আগেই সত্বর একজন সাইকোলজিস্ট বা
সাইকিয়াট্রিস্ট কিংবা অন্তত এব্যাপারে অভিজ্ঞ একজন GP কে দেখান। মনে হতে পারে ওরা কিইবা করবে। আসলে অনেক কিছুই করার আছে। সঠিক চিকিৎসার মাধ্যমে একে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব এবং এর মাধ্যমেই একটা মানুষের সারা জীবনকে , সংসারকে , সমাজকে সর্বোপরি একটা জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব।
একটা সফল টিপস এখানে উল্লেখ করলাম। একটা অতি সহজ meditation যা সর্বাবস্থায় সবজায়গাতেই করা সম্ভব। মনে করেন কোথাও একা বসে আছেন। বাসায় বা বাহিরে কিংবা অফিসে। চেয়ারে বা মাটিতে
কিংবা খাটের কিনারে। একটু সহজ রিলাক্স হয়ে বসুন। হাতগুলাকে চেয়ারের হাতলে না রেখে নিজের কোলের উপর রিলাক্সলি ফেলে রাখুন। পিঠের দাঁড়াটাকে সোজা রাখুন। মুখ বন্ধ রাখুন। এবার শুরু করুন। নাক দিয়ে শাস নেন মুখ দিয়ে ছাড়ুন। স্বাভাবিক পদ্ধতিতে। কোন জোর বা বল প্রয়োগ দরকার নেই। চিন্তার কেন্দ্রটাকে শাষ -প্রস্বাসের দিকে নিয়ে আসুন। অনুভব করুন নাকের ভিতর দিয়ে শাস ঢুকছে তারপর ভিতরে ছড়িয়ে যাচ্ছে তারপর lungs এ যাচ্ছে। সেখান থেকে আবার শ্বাসনালী হয়ে উপরে আসছে। এবার স্বাসটাকে মুখ দিয়ে বের করে দেন। স্বাভাবিক গতিতে। সাবলীল ভাবে। কোন জোর না করে। এভাবে প্রতিদিন দশ মিনিট করেন। মনে রাখবেন চিন্তাটাকে ধরে রাখবেন শ্বাসের দিকে। চলে যেতে চাইবে অন্য দিকে। তারপরও ফিরিয়ে আনবেন। আমি নিশ্চিত বলতে পারি সফলতা আপনার দোরগোড়ায়।