শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা কুষ্টিয়ায়!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) দুই শীর্ষ কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২১ মার্চ) সন্ধ্যায় দুদক কুষ্টিয়ার উপসহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন বিএসএফআইসির প্রধান প্রকৌশলী (সাবেক ব্যবস্থাপনা পরিচালক, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লিমিটেড কুষ্টিয়া) আহসান সিদ্দিক, কুষ্টিয়া চিনিকলের সাবেক মহাব্যবস্থাপক (কারখানা) মাধব চন্দ্র মণ্ডল (বর্তমানে একই পদে নাটোর চিনিকলে কর্মরত), নারায়ণগঞ্জে অবস্থিত যন্ত্রপাতি সরবরাহকারী মডার্ন স্টিল ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকার আবুল কাশেম ও দিলীপ চন্দ্র সাহা।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা জালিয়াতির মাধ্যমে কুষ্টিয়া সুগার মিলের একটি পুরনো এয়ার কমপ্রেসার ছাড়াও সরকারের ৭ লাখ ৫ হাজার টাকা আত্মসাত করেছেন। যা দুদকের তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় এবং বিভাগীয় কার্যালয় মামলার অনুমোদন দেয়।

এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক মো. লুৎফর রহমান জানান, এ মামলার তদন্তকালে আরো গভীরভাবে অনুসন্ধান করে দেখা হবে, আরো কেউ জড়িত আছে কিনা অথবা আরো বড় কোনো ধরনের অনিয়ম সংঘটিত হয়েছে কিনা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD