শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

সমাধান সহজ, সমস্যা যেমনই হোক!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

যাদের নিয়মিত বাইরে যেতে হয় বা রান্না করতে হয়, ত্বকের বেশ কিছু সমস্যা তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে সমস্যা যেমনই হোক সমাধান কিন্তু বেশ সহজ। জেনে নিন:

আজকাল বয়স ৩০ না পেরোতেই কপালে বলি রেখা পড়ে যাচ্ছে!

এ সমস্যার সমাধানে কপালে বলি রেখা দূর করতে বিউটিপ্যাক ব্যবহার করা যেতে পারে। চন্দন, শঙ্ক দিয়ে তৈরি বিউটিপ্যাক সপ্তাহে একদিন ব্যবহার করলেই হবে। তবে এটা ১৫ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। তাহলে মুখ হালকা টানটান হবে। ফলে ওই বলি রেখা দূর হবে।

ত্বকে মেসতার দাগ নিয়ে অনেকেই হীনমন্যতায় ভোগেন।

মেসতার মতো দাগের সবচেয়ে কার্যকরী সমাধান স্ক্র্যাবিং করা। সপ্তাহে অন্তত একবার চালের গুঁড়া ও টকদই দিয়ে নিয়মিত মুখে স্ক্র্যাবিং করতে হবে। এতে মুখের অবাঞ্ছিত দাগ অনেকটাই কমে যাবে।

চোখের নিচে কালো দাগ রয়েছে।

এ সমস্যা থেকে মুক্তির উপায় হিসেবে, চায়ের ব্যবহৃত পাতা ফ্রিজে রেখে আধা ঘণ্টা ধরে চোখের কালো দাগের ওপরে ব্যবহার করে উপকার পাওয়া যায়।

এছাড়া শশা বা আলুর রস করে তুলা দিয়ে নিয়মিত লাগিয়ে রাখলেও চোখের নিচে কালো দাগ দূর হয়।

নিজেকে ভালোবেসে, নিজের প্রতি যত্নশীল হলে ত্বক-চুল-স্বাস্থ্য যেকোনো সমস্যাই দ্রুত সমাধান হবে।

ফাতেমা রহমান রুমা
জার্মান বাংলা ডটকম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD