নভেল করোনা ভাইরাস চীনের উহানে থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও।
গোটা বিশ্বে কোভিট -১৯ এ আক্রান্তের সংখ্যা ১৩,৬৩১২৩ জন।যার মধ্যে মঙ্গলবার অবধি মারা গেছে ৭৬৩৮৩ জন।সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯৩৮৩৯ জন।মৃত ব্যক্তিদের মধ্যে বয়স্ক অর্থাৎ ৭০ বা তার অধিক বয়সের লোক মারা গেছে ৮৬%।
তার মানে করোনা ভাইরাসে কি শুধু মাত্র বয়স্করাই মারা যাচ্ছে ?
না,শুধু বয়স্করাই করোনায় মারা যাচ্ছে না।করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু হবে কি না তা নির্ভর করে ব্যক্তির শরীরে অন্যান্য কোন রোগবালাই বিশেষ করে এ্যাজমা, ডাইবেটিস কিংবা উচ্চ রক্তচাপ আছে কিনা কিংবা আক্রান্ত ব্যক্তি ধূমপায়ী কি না অথবা তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা শক্তিশালী তার উপরও মৃত্যু আশংকা নির্ভর কর্
যোর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তার পক্ষে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করাটাও অনেক বেশী সম্ভব। এই ভাইরাসের কোন প্রতিষোধক এখনও নেই ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি শক্তিশালী হয়,শরীরে অন্য কোন রোগ বালাই যদি না থাকে সেক্ষেত্রে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভবনা কম এবং বেঁচে থাকার সম্ভবনা বেশি।
এক্ষেত্রে বলতে পারি যদি কারো বয়স কম হয় তার শরীরে যদি এসব রোগ থাকে তাহলে তারও মৃত্যু ঝুকি বেশি রয়েছে।
ফলে এটা বলা যায় না ৭০ বা তার বেশি বয়সের লোকেরাই মারা যাবে। তাহলে বলা যায় কম বয়সীরাও মারা যাবে।
তাহলে বয়স্কদের ঘরে রেখে কম বয়সীরা বাইরে ঘোরাফেরা করলেই তো হয়?
আপনাদের বলতে চাই বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটেছে সরকারের ঘোষণা অনুযায়ী সেখানে দেখা গেছে যুক্তরাষ্ট্র প্রবাসী উনি বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হন কিংবা উনি যুক্তরাষ্ট্র থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আসেন।তার মধ্যে করোনার লক্ষণ ছিল।দেশে তিনি অনেক দিন থেকেছে তারপর তিনি যখন ফেতর গেলেন তখন তার বাবা মারা গেলেন।অর্থাৎ ছেলের কাছ থেকে ভাইরাসটি তার বাবার কাছে গিয়েছিল ছেলে মারা না গেলেও বাবা মারা গেছেন।
যারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে ৭৪% ব্যক্তির বয়স ১৫-৬৯ এর মধ্যে।অর্থাৎ ৭০ এর নিচের বয়সে আক্রান্ত হচ্ছে অনেক মানুষ কিন্তু মারা যাচ্ছে ৭০ বা তার বেশি বয়সের লোকেরা।অর্থাৎ কম বয়সীরা করোনা ভাইরাস ছড়াচ্ছে বেশি।
সুতরাং আমরা যদি বাংলাদেশে করোনা ভাইরাসে মৃত্যু হার কমাতে চাই তবে সকলকে সচেতন হতে হবে।