শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন: শেখ আফিল উদ্দিন এমপি

আরিফুজ্জামান আরিফ :
  • প্রকাশের সময়: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

“আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব” এ শ্লোগানে শার্শার সোনাতনকাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা, ডিজিটাল হাজিরা উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন, দারিদ্র বিমোচন ও শিক্ষার মান উন্নয়নে সোনাতনকাটি সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের আয়োজনে এ মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শার সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

প্রধান অতিথি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ নিজের সন্তান। আর সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে বিশ্বের বুকে গর্বিত সন্তান হিসেবে পরিচিত করে তুলতে পারেন মা। সন্তান জন্মের পর তার পরিপূর্ণ যত্ন নিয়ে লেখা-পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করাটাই আমাদের কাজ। কিন্তু আমরা তা করি না। আমরা দায়িত্ব পালন করি সন্তান বিপদে পড়লে।

তিনি মায়েদের সম্মান জানিয়ে বলেন, এ যুগের মায়েরা তার নিজ সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। আর এ চেষ্টার ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ একদিন উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজ মনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (সাবেক) আব্দুর রব, বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুকদেব রায়, বাগআাঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, চেয়ারম্যান সোহারাব হোসেন, হাসান ফিরোজ আহমেদ টিংকু, বাগআাঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হাসান তুতুল,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতকর্মীরা

প্রধান অতিথি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এর আগে প্রধান অতিথি বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা উদ্বোধন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD