শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচন : বিএনপি থেকে মনোনয়ন চান যারা

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামীলীগের দলীয় সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন। তার মৃত্যুতে দ্বিতীয়বার উপনির্বাচন অনুষ্ঠিত হবে এই আসনে। তবে নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও গাইবান্ধা-৩ আসনে বিভিন্ন দল থেকে মনোনয়ন পেতে দোঁড়ঝাপ করছেন প্রায় ২ ডজনের অধিক নেতা।আসনটিতে উপনির্বাচনে আগামী ২৮ জানুয়ারী তফসিল ঘোষণা হতে পারে বলে কমিশন সুত্রে জানা যায়। এ আসনটিতে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে তিন প্রার্থীর দলীয় সমর্থক শিবিরে চলছে প্রচার প্রচারণা।

জেলার সাদুল্যাপুর ও পলাশবাড়ী দুই উপজেলা নিয়ে গাইবান্ধা-৩ আসনটি। সাদুল্যাপুর উপজেলায় ১১টি ও পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়ন একটি পৌরসভাসহ সর্বমোট ১৯ টি ইউনিয়ন রয়েছে এ আসনে। ভোটার সংখ্যা প্রায় ৪ লক্ষাধিক। অধিকাংশ নারী ভোটার রয়েছেন।

গাইবান্ধা- ৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ডা: মইনুল হাসান সাদিক , বিশিষ্ট ব্যবসায়ি ড: মিজানুর রহমান মাসুম ও বিশিষ্ট ব্যবসায়ি রফিকুল ইসলাম। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সভাপতি ডা: মইনুল হাসান সাদিক। বগুড়ার বিএনপির রাজনীতিতে পরিচিতমুখ গাইবান্ধা জেলা বিএনপিতে আসা ডাঃ সাদিক এর আগে এই আসনে ২০১৯ সালের ২৭ জানুয়ারির প্রথম উপনির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেলে ও এলাকায় নির্বাচনে প্রতিদন্ধিতা তো দূরের কথা মনোনয়ন ফরম জমা দিয়ে আর এলাকাতে ও যাননি। এতে করে দলের ইমেজের পাশাপাশি এলাকার নেতাকর্মীরা চড়ম ক্ষুব্ধ ও হতাশ হন। বিএনপি নেতাকর্মীদের সুত্রে জানা গেছে ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনকে কেন্দ্র করে এর আগে ও পরের আন্দোলনে ডা: সাদিক নেতাকর্মীদের খোজখবর নেননি এবং নিজে ও ওই সময় এলাকায় না গিয়ে বগুড়ায় নিজ চেম্বার নিয়েই ব্যস্ত ছিলেন। দলীয় নেতাকর্মীদের একটি অংশ জানান, দলের জন্য নেতাকর্মীরা যত ত্যাগীই হোক না কেন ডা : সাদিকের লোক না হলে পদ মিলে না,কোন ইউনিটে নিজের লোক না থাকলে সেখানে কমিটিই হয় না। এতে করে নেতাকর্মীরা যারপরনাই হতাস,অন্যদিকে শুধু বিএনপিই নয় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে নানা কারনে। এতে করে ডা: সাদিক আবারো মনোনয়ন পেলে বিএনপি বা ২০ দলীয় জোটের সকলকে মাঠে নামানো যাবে না বলে মনে করেন এ অংশ।
অপরদিকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে উপনির্বাচন কে সামনে রেখে সাদুল্যাপুর পলাশবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপকভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে ডা: মইনুল হাসান সাদিক ও দলীয় নেতাকর্মীদের একটি অংশ।

নির্বাচনের বিষয়ে জেলা বিএনপির সভাপতি ডা.মইনুল হাসান সাদিক বলেন আন্দোলন সংগ্রামের দলীয় নেতাকর্মীদের পাশে না থাকলে জেলা বিএনপির সভাপতি হতে পারতাম না । দলীয় কর্মকান্ডে সম্পৃত আছি বলে বিগত নির্বাচনে দল হতে মনোনয়ন পেয়েছি আগামী নির্বাচনেও দল আমাকে মনোনয়ন দিবে বলে আশা করি। দল যাকে মনোনয়ন দিবে দলীয় ও জোটের নেতাকর্মীরা তাকে জয়ী করতে মাঠে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।

অন্যদিকে বিএনপি থেকে আরেক হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী ড:মিজানুর রহমান মাসুম। ঢাকা বিশবিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায়ই ছাত্রদলের রাজনীতিতে তার হাতেখড়ি।সাবেক এই তুখোড় ছাত্রনেতা তৃনমূল নেতাকর্মীদের কাছে বেশ জনপ্রিয়। মার্জিত স্বভাবের এই নেতা বিগত ১২ বছরের ও বেশী সময় ধরে পলাশবাড়ী ও সাদ্দুলাপুরের নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থেকে ইতিমধ্যেই তাদের মাঝে আস্থা তৈরি করে নিয়েছেন। নিয়মিত এলাকায় গিয়ে নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছেন। চষে বেড়াচ্ছেন সাদুল্যাপুর ও পলাশবাড়ীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। মসজিদ,মাদ্রাসা,স্কুল-কলেজ থেকে শুরু করে দুস্থ ও অসহায় সহ সামাজিক সকল কাজে নিজের সর্বোচ্চ সাধ্যমত পাশে থাকেন বলেন জানা যায়।ক্লিন ইমেজের তরুন এই নেতা দলীয় মনোনয়ন পেলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে কোন প্রতিবন্ধকতা থাকবেনা বলে জানান গাইবান্ধা ও সাদুল্যাপুরের ছাত্রদলের সাবেক নেতাকর্মীদের একটি অংশ। সকলকে নিয়ে কাজ করার মানসিকতার কারনে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের কাছেও রয়েছে তার গ্রহনযোগ্যতা ও জনপ্রিয়তা।

এছাড়াও দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে মাঠে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ি রফিকুল ইসলাম রফিক। তিনি সাদুল্যাপুর উপজেলার বাসিন্দা দীর্ঘদিন হলো দলীয় নেতাকর্মীদের আপোদে বিপদে দাড়িয়েছেন । এছাড়াও সর্বদা সামাজিক জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন । আগামী উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেলে দলীয় ও জোটের নের্তাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন বলেন জানান তিনি।

উল্লেখ্য যে,এই আসনটিতে ২য় বারের মত উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ এই নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের উপস্থিতি জানান দিতে ও ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যেই এলাকায় পোষ্টার, ব্যানার, ফেস্টুন টাঙিয়েছেন । ব্যাপক প্রচার প্রচারণার অংশ হিসাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD