শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ত্বকের যত্নে বিউটি এক্সপার্ট ফাতেমা রহমান রুমার কয়েকটি টিপস

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ মে, ২০১৮

পবিত্র মাহে রমজান শুরু । রোজা রাখার কারণে শরীরে পানির পরিমান কমে যায়। পানির অভাবে ত্বকের আর্দ্রতা কমে গিয়ে ত্বক প্রাণহীন ও নিস্তেজ হয়ে পড়ে। এছাড়া বেশি ভাজা পোড়া খাবার খাওয়ার কারণেও ত্বকে ব্রণের উপদ্রব বেড়ে যায়। এই সময়ে ত্বকের একটু যত্ন নিলেই ত্বক থাকবে সতেজ ও সজীব।

পরামর্শ-১
রমজান মাসে সব রকমের টোনার জাতীয় প্রসাধন এড়িয়ে চলা উচিত। এই ধরণের প্রসাধনী বেশি ব্যবহারে ত্বক আরও শুষ্ক হয়ে যায়।

পরামর্শ-২
মুখের সাথে সাথে শরীরেরও যত্ন নিন। নিয়মিত ত্বকের উপযোগী ভাল কোন বডি লোশন ব্যবহার করুন।

পরামর্শ-৩
কড়া পারফিউম ব্যবহার না করে মিষ্টি সুবাসের হালকা রোজ ফ্রাগরেন্সের পারফিউম ব্যবহার করুন।

পরামর্শ-৪
রমজানে হালকা মেকাপের মাঝে নিজেকে সীমাবদ্ধ রাখুন। ঘর থেকে বের হবার আগে সামান্য কনসিলার, কমপ্যাক্ট পাউডার লাগান। রোজায় ঠোঁটে কোন প্রসাধনী না লাগানোই ভাল।

পরামর্শ-৫
চোখে ব্রাউন বা ন্যাচারাল শেইডের কোন আই শ্যাডো লাগান। কাজল লাগান এবং কাল বা ব্রাউন কোন পেন্সিল লাইনার দিয়ে চোখ এঁকে নিন।

পরামর্শ-৬
ইফতার থেকে সেহরির সময় পর্যন্ত প্রচুর পরিমানে পানি পান করুন। ভাজা পোড়া যথাসম্ভব এড়িয়ে চলুন। ত্বকের যত্নে পানি, স্বাস্থ্যসম্মত খাবারের কোন বিকল্প নেই।

এছাড়া রূপ-সজ্জার যে কোনো বিষয়ে বিউটি এক্সপার্ট জার্মান প্রবাসী ফাতেমা রহমান রুমার হোয়াটসঅ্যাপ অথবা ভাইবারে +৪৯১৭০১২৯৬২৯৬ নাম্বারে কথা বলতে পারেন। (পর্ব-২)

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD