শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গরমে ত্বকের যত্নে টমেটো ব্যবহারের উপকারিতা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮
  • বিউটি এক্সপার্ট ফাতেমা রহমান রুমা

প্রতিদিনের সালাদে-সবজি বা মাছে, প্রতিটি খাবারের স্বাদ ও পুষ্টি বাড়াতে টমেটোর ব্যবহার প্রতি ঘরে। আমরা জানি ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের বড় উৎস টমেটো। এই গরমে ত্বকের সৌন্দর্য রক্ষার দায়িত্বটাও নিশ্চিন্তে দিয়ে রাখা যায় টমোটোর ওপর।

নিয়মিত টমেটো ব্যবহারে ত্বকের তারুণ্য ধরে রাখে, রোদে পোড়া ও ব্রণের দাগ দূর করে, ত্বক রাখে কোমল উজ্জ্বল ও দিপ্তিময়।

জেনে নিন টমেটো কীভাবে ত্বকে ব্যবহার করবেন: 

টমেটো অ্যালোভেরা
গরমে ত্বক উজ্জ্বলতা হারায়। এজন্য বাড়িতে ফিরে প্রথমেই ত্বক ভালো করে পরিষ্কার করতে হবে। মুহূর্তেই ত্বকের সজীবতা পেতে ব্যবহার করুন টমেটো ও অ্যালোভেরার ফেসপ্যাক। প্রথমেই অর্ধেকটা টমেটো চটকে নিন এবার এক চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে তুলার বল দিয়ে মুখে-গলায় পুরো ত্বকে লাগান। ১০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

টমেটো বেসন
‌একটা বিষয় হচ্ছে, ত্বক সুন্দর রাখার সব উপকরণই প্রায় আমাদের রান্না ঘরেই থাকে। অনেক সময় সারা বছরই অবহেলায় পাশেই একটি পাত্রে বেসন থাকে, আমরা জানি কিন্তু বেসন যে ত্বক পরিষ্কার করতে কতোটা কাজের, তারপরও করা হয়ে ওঠে না। অলসতা ছেড়ে এবার দুই চা চামচ বেসনের সঙ্গে অর্ধেকটা টমেটো চটকে নিন। ত্বকে মেখে ১০ মিনিট পরে একটু ঘষে ধুয়ে ফেলুন।

টমেটো-মধু 
ত্বকের পিএইচ(pH) প্রাকৃতিকভাবে সঠিক মাত্রায় রাখতে জুড়ি নেই টমেটো ও মধুর। নিয়ম তো একই এ চা চামচ মধুর সঙ্গে অর্ধেকটা টমেটা নিয়ে নিন, ১০ মিনিট পর ধুয়ে নিন।

বুঝতেই পারছেন দিনে মাত্র ১০ মিনিটের টমেটোর প্যাকেই এই গরমে আপনি পারেন কোমল-উজ্জ্বল- দাগহীন, তারুণ্যে ভরা স্নিগ্ধ ত্বক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD