শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

নেত্রকোনায় প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

সোহান আহমেদ কাকন, নেত্রকোনা প্রতিনিধি: শনিবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে নেত্রকোনা থেকে আটক করেছে র‌্যাব-১৪।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে নেত্রকোনা জেলা শহরের সাতপাই বিলপাড় এলাকার সায়মন ছাত্রাবাস থেকে আটক করা হয়।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ-এর অধিনায়ক লেঃ কর্ণেল এম এ শোভন খান জানান, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গগডা গ্রামের সাজ্জাদ হোসেনের পুত্র মহসিন আলম সাজু (১৮) নেত্রকোনা সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র। সে সাতপাই বিলপাড় এলাকার সায়মন ছাত্রাবাসে থেকে লেখাপড়া করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ গত কয়েকদিন যাবৎ সাজুর মোবাইল কল ও সামাজিক যোগাযোগ ব্যবস্থা তথ্য প্রযুক্তির মাধ্যমে মনিটরিং করে আসছিল। সে একটি ফেক আইডি খুলে ভূয়া প্রশ্নপত্র তৈরী করে পরীক্ষার্থীদের কাছে বিক্রি করার অভিযোগে র‌্যাব সায়মন ছাত্রাবাস থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য কিশোরগঞ্জ র‌্যাব-১৪ অফিসে নিয়ে যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD