একেএম বাবু রাজশাহী প্রতিনিধিঃ-রাজশাহীর তানোরের কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের অায়োজনে এসএসসি ২০১৯ পরিক্ষার্থীদের বিদায় এবং ৬ষ্ঠ শ্রেনীর নবীনদের বরন ও মা সমাবেশ ২৭শে জানুয়ারী রবিবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। স্কুল সভাপতি মনিন্দ্রনাথের সভাপতিত্বে, প্রধান শিক্ষক সুব্রত চন্দ্রের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সহকারী শিক্ষক অাব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়।

এদিকে দেখা গেছে প্রধান অতিথি হিসেবে পরিক্ষিত আওয়ামী লীগের সফল সভাপতি ফজলে রাব্বি ফরহাদ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা থানা কমান্ডার অাব্দুল ওহাব, অবসরপ্রাপ্ত কামারগাঁ উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক শামসুদ্দিন, কামারগাঁ ইউপির অাওয়ামীলীগের সাধারন সম্পাদক সুফিকামাল মিন্টু, যুবলীগ ইউপি সভাপতি (মেম্বার) তোফায়েল হোসেন,কামারগাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিকাশ শাহা, মিলন মৃধা, ওয়ার্ড ছাত্র লীগের সাধারন সম্পাদক এস এম ফারুক সরদার সহ অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, সকল ছাত্র ছাত্রী তাদের অবিভাবক এবং স্বর্ন কিশোরীদেরকেও অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখা গেছে।
অপরদিকে স্কুলের প্রধান শিক্ষক তিনি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। প্রধান অতিথি ফজলে রাব্বি ফরহাদ তিনি সমস্যার কথা গুলি মনোযোগ দিয়ে শোনেন এবং প্রতিকারের জন্য এমপিকে জানাবেন বলে বক্তব্যে ফরহাদ বলেন। বিদায়ী ছাত্র ছাত্রী রা তাদের বক্তব্যে বলেন সদ্য নির্বাচিত (এমপি) ওমর ফারুক চৌধুরী এবং বঙ্গবন্ধুর কন্যা মমতাময়ী মা শেখ হাসিনাকে কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।