শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

পাকিস্তানে গায়কের বিরুদ্ধে গায়িকার যৌন হয়রানির অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
পাকিস্তানি অভিনেতা-গায়ক আলী জাফরের বিরুদ্ধে একাধিকবার যৌন হয়রানির অভিযোগ এনেছেন অভিনেত্রী-গায়িকা মিশা শফি। তিনি বৃহস্পতিবার এক টুইটার পোস্টে লিখেছেন, ‘সবার সঙ্গে আমার ব্যক্তিগত যৌন হয়রানির অভিজ্ঞতা শেয়ার করে নিরব থাকার সামাজিক রীতিটা ভেঙ্গে দিতে চাই। এ ব্যাপারে কথা বলা খুব সহজ নয়। কিন্তু তার চাইতেও কঠিন হলো নিরব থাকাটা। বিবেকবান মানুষ হিসেবে আমি আর নিরব থাকতে চাই না।’  এর সঙ্গে তিনি একটি পত্রও পোস্ট করেছেন। মিশা লিখেছেন, ‘আমি একজন সহকর্মীর কাছেই একাধিকবার যৌন নির্যাতনের শিকার হয়েছি। তিনি আলী জাফর। এ ঘটনাগুলো আমার তরুণী বয়সে ঘটেনি। যখন ঘটেছে তখন আমি পুরোপুরিভাবে ক্ষমতাশালী একজন নারী এবং দুই সন্তানের জননী।’ মিশা লিখেছেন, তিনি সাহসিকতা নিয়ে তার কাহিনীটি বর্ণনা করছেন এজন্য যে, নতুন যারা আসছেন এবং যারা নিজের পায়ে দাঁড়াতে চান তারা যেন তার অভিজ্ঞতার কথা মনে করেন। মিশা বলেছেন, তার এই অভিজ্ঞতা তার এবং তার পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক। তবে তার কাছে মনে হয়েছে আলী তার আচরণে ও মনোভাবের দিক থেকে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি বলেন, ‘এক্ষেত্রে আমি একা নই।’ তিনি এই বলে তার লেখা শেষ করেছেন, ‘আমাদের কন্ঠ আছে, আমরা প্রতিবাদ করতে পারি।’

জবাবে আলী জাফর বলেছেন, ‘আমার বিরুদ্ধে আনা মিসেস শফির সকল ধরনের অভিযোগই আমি প্রত্যাখ্যান করছি। তিনি বলেছেন, তিনি সকল অভিযোগের জবাব দেবেন আদালতের মাধ্যমে। আলী জাফর নিজের বিবৃতিটি শেষ করেছেন এই বলে, ‘আমি মনে প্রাণে বিশ্বাস করি যে সত্য প্রতিষ্ঠিত হবেই।’ ইন্ডিয়ান এক্সপ্রেস, এক্সপ্রেস ট্রিবিউন

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD