শিরোনাম :
২২৭ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চামপি’: তাইওয়ানে জারি সতর্কতা, ফ্লাইট বাতিল ও সামরিক মহড়া ব্যাহত ‘সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: তজুমদ্দিনে ক্ষোভ প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের জলবায়ুর অভিঘাতে ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ: এডিবি সাইবার সিকিউরিটি আইন সংশোধনের কাজ চলছে, অংশীজনদের সাথে আলোচনা: ভোলায় তথ্যমন্ত্রী আকাশপথে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পরিদর্শন শেষে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা

গাছে ঝুলিয়ে নির্যাতন, গ্রেফতার ২

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় টেলিভিশন চুরির অপবাদে রানা নামে এক যুবককে গাছে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শাহীনুর রহমান তুহিনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, হরিণাকুণ্ডু উপজেলার শ্রীপুর গ্রামে টেলিভিশন চুরির অপবাদ দিয়ে রানাকে নির্যাতনের ঘটনায় তার বাবা ওমর আলী বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আওয়ামী লীগ নেতা শাহীনুর রহমান তুহিন ও কাজী বাবলুকে গ্রেফতার করা হয়।

গত ২৮ ডিসেম্বর হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী অফিস থেকে একটি টেলিভিশন চুরি হয়। এ ঘটনায় রানাকে সন্দেহ করে ধরে নিয়ে এসে গাছে উল্টো করে ঝুলিয়ে অমানবিক নির্যাতন করা হয়। এ ঘটনার একটি ভিডিও শুক্রবার ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD