এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পিক-আপ ভ্যানের চালকসহ তিন যাত্রী নিহত হয়েছে। শনবিার ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝঐল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইল জেলার এনায়েতপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে ইদ্রিস আলী (৬০) ও তার ছেলে মঞ্জু হোসেন (২৮) এবং পিকআপ চালক একই জেলার সন্তোষ গ্রামের টিটু হোসেনের ছেলে রাজু হোসেন (২৭)।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরচিালক (ডিএডি আব্দুল হামিদ বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পিক-আপ ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে পিছনের দিক থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে পিক-আপ ভ্যানটি রাস্তার উপর পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলইে চালকসহ তিন যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নছা মুজিব জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে বলে তিনি জানান।