শিরোনাম :
সাইবার সিকিউরিটি আইন সংশোধনের কাজ চলছে, অংশীজনদের সাথে আলোচনা: ভোলায় তথ্যমন্ত্রী আকাশপথে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পরিদর্শন শেষে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা

মার্কিন নতুন প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন প্যাট্রিক শানাহান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের উত্তরসূরী হিসেবে তারই ডেপুটি প্যাট্রিক শানাহানের নাম ঘোষণা করেছেন। আগামী পহেলা জানুয়ারিতে শানাহান দায়িত্ব গ্রহণ করবেন।

সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারসহ ট্রাম্পের কয়েকটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে মতানৈক্যের জেরে ম্যাটিসের (৬৮) পদত্যাগের পর ট্রাম্পের এই ঘোষণা এলো।

ম্যাটিস তার উত্তরসূরীকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফেব্রুয়ারির শেষের দিকে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু ট্রাম্প তার ক্ষমতা হস্তান্তরের দিনক্ষণ এগিয়ে এনেছেন।

ম্যাটিসের পদত্যাগকে মিডিয়া ফলাও করে প্রচার করায় বিষয়টি নিয়ে ট্রাম্প বিব্রত ও ক্ষুব্ধ।

ট্রাম্প টুইটারে জানান, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের অত্যন্ত প্রতিভাবান উপপ্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান ২০১৯ সালের পহেলা জানুয়ারি ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।’

এদিকে ট্রাম্প ম্যাটিসের বিদায়ের কথা জানিয়ে তার প্রশংসা করে বলেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে জিম দেশকে অনেক এগিয়ে দিয়ে গেছেন।’

ট্রাম্প সিরিয়া ও আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরপরই ম্যাটিস তার পদত্যাগের কথা জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD