শিরোনাম :
জলবায়ুর অভিঘাতে ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ: এডিবি সাইবার সিকিউরিটি আইন সংশোধনের কাজ চলছে, অংশীজনদের সাথে আলোচনা: ভোলায় তথ্যমন্ত্রী আকাশপথে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পরিদর্শন শেষে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন

ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপে সুনামির আঘাত: নিহত ৬২

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপে সুনামিতে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকশ।

আজ (২৩ ডিসেম্বর) দেশটির কর্মকর্তারা জানান, ক্রাকাতাউ অগ্নিগিরিতে লাভা উদগীরণের ফলে সাগরে ভূমিধসের সৃষ্টি হয়। এর ফলে সুনামির ঘটনা ঘটে।

তারা জানান, গতকাল গভীর রাতে সুন্দা প্রণালীতে সুনামি আঘাত করে। এতে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৬০০ জন আহত হন।

টেলিভিশনে দেখা যায় রাস্তাঘাট ধ্বংসস্তূপের ঢাকা পড়ে আছে, গাড়ি উল্টে রয়েছে এবং গাছপালা উপড়ে গেছে। খোলা মঞ্চে স্থানীয় একটি রক ব্যান্ডের অনুষ্ঠান চলার সময় সুনামি আঘাত করলে গায়কের পানিতে ভেসে যান। অন্তত নয়জন শিল্পী মারা গেছেন এবং বাকিরা নিখোঁজ রয়েছেন।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় ব্যক্তি এবং পর্যটকদের সুন্দার সৈকতের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগের প্রধান রহমত ট্রিয়োনো বলেন, “দয়া করে সুন্দা প্রণালীর কাছাকাছি যাবেন না। যাদেরকে সেই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে তাদের আবারও সেখানে যেতে নিষেধ করা হচ্ছে।”

উল্লেখ্য, ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভূমিকম্পের ফলে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে উপকূলবর্তী ১৩টি দেশে অন্তত দুই লাখ ২৬ হাজার মানুষ নিহত হন। শুধুমাত্র ইন্দোনেশিয়াতেই এক লাখ ২০ হাজার মানুষ মারা যান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD