জার্মানবাংলা ডেস্ক: শরীর ও স্বাস্থ্য ঠিক রেখে স্লিম ও ফিট থাকতে রোজ সকালে মাত্র এক গ্লাস কুসুম গরম পানিই যথেষ্ট! বিজ্ঞানীদের গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে। জেনে নেওয়া যাক সকালে উষ্ণ পানি পানের কয়েকটি জাদুকরী উপকারিতার কথা।
যৌবন ধরে রাখে: শরীরের যাবতীয় দূষিত পদার্থ বের করে দেয়ার মাধ্যমে উষ্ণ পানি রোধ করে আপনার অকালে বুড়িয়ে যাওয়া। একই সঙ্গে আপনার ত্বকের উজ্জ্বলতা ও টানটান ভাব বজায় রাখতেও এটি দারুণ সহায়ক।
হজম শক্তি বাড়ায়: ঘুম থেকে উঠে সকালে এক গ্লাস উষ্ণ পানি দিয়ে শুরু করুন দিনটি। এই পানি কেবল আপনার শরীরকে পরিষ্কারই করে না, বরং হজম তন্ত্রের উন্নতি সাধন করে ও খাবার দ্রুত হজমে সহায়তা করে। কেবল সকালেই নয়, যে কোন বেলার খাবারের সময় বা পরে উষ্ণ পানি পান খাবার দ্রুত হজম করতে সহায়ক।
দূর করে কোষ্ঠকাঠিন্য: নিয়মিত রোজ সকালে উষ্ণ পানি পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হবে। এবং একই সঙ্গে পেট ফাঁপা ও পেটে গ্যাসের সমস্যাও অনেকটাই দূর করে।
শরীরের ব্যথা কমায়: শরীরের ব্যথা কমানোর অন্যতম সেরা ওষুধ মনে করা হয় উষ্ণ গরম পানিকে। উষ্ণ পানি পান পিরিয়ডের ব্যথা কমায়, পাকস্থলীর ব্যথা কমাতে সহায়তা করে এবং মাংস পেশীর ব্যথাতেও আরাম দেয়।
শরীরের ওজন কমায়: আপনি যদি ওজন কমানোর জন্য চেষ্টা করে থাকেন, তাহলে তো সকালে খালি পেটে কুসুম গরম পানি আপনার সবচাইতে বেশী প্রয়োজন। কুসুম গরম পানি শরীরের তাপমাত্রা বাড়ায়, ফলে মেটাবোলিজম বেড়ে যায় ও আপনার অধিক ক্যালোরি ক্ষয় হয়।
রক্ত পরিষ্কার করে: খালি পেটে উষ্ণ পানি আপনার শরীর থেকে টক্সিক উপাদান দূর করে, ফলে রক্ত সঞ্চালনও বৃদ্ধি পায়। সব মিলিয়ে শরীরের জন্য অত্যন্ত উপকারী। তথ্য সূত্র: healthandhealthyliving.com