শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

আন্তর্জাতিক মানবিক কাজে চীন গুরুত্বপূর্ণ অবদান রাখে;রেড ক্রস প্রেসিডেন্ট

ছাই ইউয়ে মুক্তা:
  • প্রকাশের সময়: রবিবার, ৯ জুন, ২০২৪

বর্তমান গাজা পরিস্থিতি অমানবিক; দ্রুত এ অবস্থার অবসান ঘটানো জরুরি। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র সিজিটিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রেসিডেন্ট মিরিয়ানা স্পলজারিক এজর।

তিনি বলেন, ৬ জুন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৩৬৬৫৪ জন এবং আহতের সংখ্যা ৮৩৩০৯ ছাড়িয়েছে। ইসরায়েলি সামরিক অভিযানে ব্যাপকভাবে স্থানীয় মানুষ হতাহত হয়েছেন এবং খাদ্যের অভাবেও অনেকে মারা গেছেন। গাজার চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।

গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তাঁর গাজা সফরের কথা স্মরণ করে মিরিয়ানা বলেন, সেখানকার দৃশ্য দেখে তিনি হতবাক ও দুঃখিত হয়েছে। সবচেয়ে অসহনীয় ছিল শিশুদের কষ্ট দেখা।
তিনি বলেন, রেড ক্রসের প্রথম দায়িত্ব ছিল স্থানীয়দের চিকিৎসা-সহায়তা দেওয়া এবং বাসিন্দাদের জন্য পানির সরবরাহ নিশ্চিত করা। গাজায় এখনও আটক জিম্মিদের মুক্ত করার ব্যাপারেও মনোযোগ দিতে হবে। এর জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট চুক্তিতে উপনীত হতে তাগিদ দেয় রেড ক্রস।

তিনি বলেন, মানবিক সমস্যা সমাধানের সর্বোত্তম উপায় রাজনৈতিক পরামর্শ। সংশ্লিষ্ট পক্ষগুলোকে এ ক্ষেত্রে সদিচ্ছার পরিচয় দিতে হবে।

মিরিয়ানা বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গভীরভাবে মানবতাবাদকে বোঝেন। সি’র সংকল্প তাকে মুগ্ধ করে। তিনি আন্তর্জাতিক মানবিক কাজে চীনের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসাও করেন। বিশ্বের শান্তি ও উন্নয়নের স্বার্থে তিনি চীনের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় কাজ করতেও আগ্রহ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, মানবতাবাদ গভীরভাবে চীনের ঐতিহ্য ও সংস্কৃতিতে মিছে আছে।

এর আগে, ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর মিরিয়ানা চীন সফর করেন এবং ৪৯তম নাইটিংগেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকেন। তখন সাত জন চীনা চিকিৎসক পুরস্কার লাভ করেছিলেন। অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি, বিভিন্ন দেশে চীনের চিকিৎসা-সহায়তা কাজের প্রশংসা করেন। ৪৯তম নাইটিংগেল পুরস্কার পাওয়ায় তিনি সংশ্লিষ্টদের অভিনন্দনও জানান। তাঁর সফরের পর রেড ক্রস আন্তর্জাতিক কমিটি চীনের সাথে বিভিন্ন সহযোগিতা-চুক্তি স্বাক্ষর করে।
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD