শিরোনাম :
পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

১ এনআইডিতে ১০টির বেশি সিম নয়, আসছে নতুন সিদ্ধান্ত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫

একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ দশটি সিম নিবন্ধনের সীমা নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্তের পথে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এটি কার্যকর হলে নতুনভাবে কেউ একটি এনআইডিতে দশটির বেশি মোবাইল সিম নিবন্ধন করতে পারবে না। তবে বর্তমানে যাদের নামে দশটির বেশি সিম রয়েছে, তাদের কি হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে নীতিমালা প্রকাশের পর।

বিটিআরসির সূত্র বলছে, এ সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যার অনুমোদন পেলে একটি কেন্দ্রীয় নীতিমালার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

এমন সিদ্ধান্তের কারণ হিসেবে সামনে এসেছে, সিমের অতিরিক্ত ব্যবহার নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করছে। অসাধু চক্র একাধিক এনআইডি বা জাল এনআইডির মাধ্যমে ডজন ডজন সিম সংগ্রহ করে সাইবার অপরাধ, প্রতারণা এবং অনলাইন জুয়ার মতো কার্যক্রমে ব্যবহার করছে। এছাড়া, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং অনিয়ন্ত্রিত মোবাইল ব্যবহার রোধেও এই সীমা কার্যকর বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা।

নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে বিটিআরসির এক কর্মকর্তা জানান, সম্প্রতি কমিশনের বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন পেলেই বাস্তবায়নের জন্য টেলকোগুলোকে (সিম অপারেটর কোম্পানি) চিঠি পাঠানো হবে।

বর্তমানে একজন গ্রাহক অনলাইন সেবার মাধ্যমে নিজের নামে কতটি সিম চালু রয়েছে তা জানতে পারেন www.sims.btrc.gov.bd ওয়েবসাইটে গিয়ে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD