শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

১০টি উপায়ে মুখের মেদ কমাতে পারেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

শরীরে মেদ জমলে যে আমাদের নানা রকম সমস্যা হয় তা তো জানা কথা। তবে নির্দিষ্ট একটি প্রক্রিয়ায় আবার সেই মেদ কমিয়েও ফেলা যায়। কিন্তু অনেক সময়ে দেখা যায়, শরীরের চর্বি কমে গেলেও মুখের চর্বি কমছে না। তাই যারা অনেক চেষ্টার পরও মুখের মেদ কমাতে যারা ব্যর্থ তাদের জন্য এখানে রইল এমন ১০টি কৌশল যা আপনার মুখের মেদ অনেক কমবে—

১. মুখের ব্যায়াম: গাল ফুলিয়ে মুখে বাতাস নিন। এবার বাতাস একগাল থেকে অন্য গালে এমনভাবে ঠেলে দিন যাতে গালটা ফুলে উঠে। তারপর আবার আগের গালে নিয়ে আসুন। শেষে শিস দেয়ার ভঙ্গিতে বের করে দিন বাতাস। রোজ মিনিট পাঁচেক করুন এই ব্যায়াম। এছাড়াও মুখের আরো অনেক ব্যায়াম রয়েছে। যেগুলো চেষ্টা করে দেখতে পারেন।

২. পানি: প্রচুর পরিমাণে পানি খান। এতে শুধু মুখের নয়, শরীরের যে কোন অংশেরই চর্বি কমবে। ডিহাইড্রেশনের ভয়ও থাকবে না এতে।

৩.  খাওয়া-দাওয়া: তাজা ফল, ফাইবার সমৃদ্ধ শাকসবজি, এবং ক্যালসিয়াম-যুক্ত খাবার বেশি করে খান। ফ্যাট ও প্রোটিন খাবারের পরিমাণ কম করুন। পাশাপাশি বেশি বার, কিন্তু অল্প পরিমাণে খান।

৪. জাঙ্ক ফুড: রাস্তার ধারের এগরোল, চাউমিন কিংবা মোগলাই খেতে যতই সুস্বাদু হোক না কেন, মুখের চর্বি কমাতে গেলে এগুলো খাওয়ার লোভ কমাতে হবে। অতিরিক্ত লবন ও চিনি যুক্ত খাবারও ত্যাগ করতে হবে।

৫. স্বাস্থ্যকর স্ন্যাকস: স্ন্যাকস বলতে শুধু চিপস, কুড়কুড়ে কিংবা পপকর্ন বোঝায় না। বিভিন্ন ধরনের ফল কেটে মশলা ছড়িয়ে খান। দেখবেন স্বাস্থ্যকর কিন্তু সুস্বাদু স্ন্যাকস তৈরি।

৬. পর্যাপ্ত ঘুম: দিনে আট ঘণ্টা অবশ্যই ঘুমাতে হবে। ঘুম না হলে মুখের চামড়া ঝুলে যায়, ফলে মুখটা আরও ফোলা লাগে।

৭. চিউইং গাম: চিউইং গাম চিবনোর অভ্যাস মুখের ভালো ব্যায়াম। চিউইং গাম চিবালে মুখের চর্বি কমে।

৮. ফেস ম্যাসাজ: পেশাদার পার্লার কর্মীদের হাতে নিয়মিত ফেস ম্যাসাজ নিলে মুখে রক্তসঞ্চালন ভালো হয়, এবং মুখের চামড়া টানটান হয়।

৯. মদ এবং সিগারেট: মদ্যপান এবং ধূমপান শরীরের নানা রকম ক্ষতি করে। সেই সব ক্ষতির মধ্যে একটি হল, মুখের চামড়া আলগা করে দেয়া। এর ফলে মুখের চামড়া আলগা হয়ে মুখটা ফোলা লাগে। কাজেই মুখের চর্বি কমাতে গেলে মদ ও সিগারেট থেকে দূরে থাকতে হবে।

১০. হেয়ারস্টাইল: হেয়ারস্টাইলে বদল অবশ্য মুখের মেদ কমায় না। কিন্তু যদি চুলের সঠিক স্টাইল বেছে নিতে পারেন, আপনার মুখটা অনেক সরু ও লম্বা লাগবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD