জামালপুর প্রতিনিধি: জামালপুরে হাফেজানগর বালিকা দাখিল মাদ্রাসার ২০১৯ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে বোষপাড়া হাফেজানগর দাখিল মাদ্রাসার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
মাদ্রাসার সুপার সেলিনা আক্তারের সভাপতিত্বে ও সহকারী সুপার এম,এ জলিলের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অদ্য মাদ্রাসার প্রতিস্ঠিাতা সদস্য আলহাজ্ব ড.মো. মাসুদ আনোয়ার। বিশেষ মেহমান হিসাবে ছিলেন জামালপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ শফিকুল আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অদ্য মাদ্রাসার অভিভাবক সদস্য আলহাজ্ব মমতাজ বেগম, ব্যাবসায়ী বাসেদ আনোয়ার, আইনজীবী রোকেয়া সুলতানা, অদ্য মাদ্রাসার সদস্য ডাঃ মোহাম্মদ গালিব আনোয়ার,অভিভাবক সদস্য মাওলানা মোঃ তোফাজ্জল হোসাইন, আম্বিয়া বেগম, আলেয়া বেগম শাহজাহান আলী সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষীকা,অভিভাবক, গন্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন অদ্য মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মাওলানা হাবিবুল্লাহ।