শিরোনাম :
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ফেনীতে ২ কোটি ১৩ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি ধানমন্ডি লেককে কোনোভাবেই বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত; উদ্ধার সহায়তা করছে বিজিবি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আইন মানলে পরিবর্তন হবে দেশ: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হরমুজ অচল, আরব অর্থনীতিতে ধসের শঙ্কা: জাতিসংঘের সতর্কবার্তা মার্কিন-ইরান উত্তেজনায় ন্যাটোতে ফাটল, জোট পুনর্বিবেচনার হুঁশিয়ারি ওয়াশিংটনের বৈশ্বিক ডেটা ব্যবস্থাপনায় নতুন প্ল্যাটফর্ম ডব্লিউডিও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা রাখার তাগিদ বেইজিংয়ের

স্বাধীনতার ৫৪ বছরেও পূর্ণ হয়নি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার: মনির হায়দার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রে ঘোষিত তিনটি রাষ্ট্রীয় আদর্শ-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার-৫৪ বছরেও বাংলাদেশে পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মনির হায়দার বলেন, “স্বাধীনতার ঘোষণাপত্রে আমরা বিশ্ববাসীর সামনে অঙ্গীকার করেছিলাম, নতুন রাষ্ট্র হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের রাষ্ট্র। কিন্তু বাস্তবতা অন্যরকম—রাষ্ট্র গঠনের পর সংবিধানের মূল নীতিতে সেই তিন আদর্শ প্রতিফলিত হয়নি। এটি জাতির জন্মলগ্নে ভুল ট্রেনে ওঠার প্রমাণ।”

তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু আজও সকল নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা যায়নি, মানুষের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি।

মনির হায়দার গণভোট প্রসঙ্গে বলেন, “এটি হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। জনগণের মধ্যে যে অস্পষ্টতা রয়েছে, তা দূর করতেই এই আলোচনা। সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ প্রতিষ্ঠার জন্যই এই গণভোটের আয়োজন। এর মাধ্যমে স্বাধীনতার ৫৪ বছরের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।”

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD