বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুনের মরদেহ আজ রাতেই ব্যাংকক থেকে একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় আনা হচ্ছে। এ তথ্য জানিয়েছেন তার ভাগ্নে এস এস হোসেন।
আগামীকাল উত্তরায় জানাজা হওয়ার কথা রয়েছে। পরে বনানীতে মায়ের কবরে দাফন করা হবে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাহারা খাতুনকে।
২ জুন সাহারা খাতুন অসুস্থ হলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নেয়া হয় আইসিইউতে। ৬ই জুলাই উন্নত চিকিৎসার জন্য সাহারা খাতুনকে থাইল্যান্ডে নেয়া হয়। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ২৬ মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান তিনি।