শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

শখ পূরণে হাতি-ঘোড়ার শোভাযাত্রায় পালকিতে বিয়ে

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ ছিল জমকালো বিয়ে,যেখানে বরযাত্রীদের শোভাযাত্রা সজ্জিত হতো হাতি,ঘোড়াসহ পালকির মতো রাজকীয় উপকরণে। আধুনিকতার ছোঁয়ায় এ ধরণের আয়োজন হারিয়ে গেলেও ঝিনাইদহের শৈলকুপায় এক জমকালো বিয়ের আয়োজন ফিরিয়ে এনেছে সেই ঐতিহ্যের স্বাদ।

৪ বেহারার পালকিতে আসবে বউ,তাইতো ফুল দিয়ে সাজানো হচ্ছে সকাল থেকেই। অপরদিকে হাতিতে চড়ে যাবে বর তাই হাতিকেও দেওয়া হচ্ছে রাজকীয় সাজ। আবার বরযাত্রীদের জন্য সাজানো রয়েছে ঘোড়ার গাড়ি। সকাল থেকে সাজগোজের পর রাজার তরবারি হাতে নিয়ে হাতিতে চেপে বসেন বর। সানাইয়ের সুরে সুরে বরযাত্রী নিয়ে ছুটে চলে কনের বাড়িতে। ব্যতিক্রমী এমন বিয়ে হয়ে গেলো ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নবগ্রামে। ভিন্নধর্মী এ আয়োজন দেখতে বিয়ে বাড়িতে ভীড় করেন আশপাশের কয়েক গ্রামের মানুষ।

জানা যায়,জাহাঙ্গীর আলমের মেয়ে জেবা খাতুনের সাথে ৬ মাস আগে থেকে প্রেমের সম্পর্ক চলে আসছিলো একই গ্রামের ফারুক হোসেনের ছেলে নিশানের। প্রেমের বিষয়টি পরিবারকে জানালো উভয় পরিবার রাজি হয় এ বিয়েতে।
একমাত্র ছেলেকে রাজকীয় ভাবে বিয়ে দিবেন এই শখ থেকেই আয়োজন করে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের। দেশের বিভিন্ন স্থান থেকে হাতি,ঘোড়ার গাড়ী আর পালকি আনেন বিয়ের জন্য। দিনক্ষণ ঠিক করা হয় বৃহস্পতিবার। দুপুরের পর ৩০০ বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান নিশান। নানা আনুষ্ঠানিকতা শেষে বিকেলে পুরণ হয় দুইজনের ভালোবাসা আর বাবা মায়ের শখ।

আধুনিকতার যুগে এমন বিয়ে দেখে অভিভুত স্থানীয় ও বরযাত্রীরা। সেই সাথে রাজকীয় বিয়ের শখ পুরণ করতে পারায় খুশি পরিবারের সদস্যরা।

কলেজ পড়ুয়া বর নিশান ও কণে জেবার বিয়েতে দেনমোহর করা হয়েছে ৬ লাখ ৩০ হাজার টাকা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD