শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

যশোর শহর আ’লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু গ্রেফতার

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ দুপুরে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলাসহ নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

ডিবি পুলিশের ওসি (ভারপ্রাপ্ত) দেবব্রত হরি জানান, আজ দুপুর দেড়টায় ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে বিপুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলাসহ নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও মাহমুদ হাসান বিপু আত্মগোপনে থেকে বিভিন্ন নাশকতা কর্মকান্ড পরিকল্পনা করছে মর্মে জানা গিয়েছে।

 

উল্লেখ্য, মাহমুদ হাসান বিপুর বিরুদ্ধে ২০২১ সালের ১১ জানুয়ারি রাতে ইমরান নামে এক পুলিশ সদস্যকে মারপিট করার অভিযোগে মামলা আদালতে চলমান রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD