শিরোনাম :
মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত

মাদারীপুরে আ.লীগ নেতাসহ দু’শো ব্যবসায়ী এনসিপিতে যোগদান

আশীষ কুমার দে, জার্মান বাংলা চ্যানেল, ঢাঅফিস
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট নদীবন্দরে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতাসহ দু’ শতাধিক মৎস্য ব্যবসায়ী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

শনিবার দুপুরে জেলার টেকেরহাট নদীবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপি নেতাদের হাতে ফুলে তোঁড়া দিয়ে নতুন দলে যোগ দেন তারা।

যোগদানকারীরা হলেন- খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রহিম হাওলাদারসহ মৎস্য ব্যবসায়ী সমিতির দুই শতাধিক সদস্য।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা এনসিপি প্রতিনিধি মহসিন ফকির, জাবের হাওলাদার, আজগর শেখ, তরিকুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী বাচ্চু বাঘা, স্থানীয় রাজীব বাঘা, মনির ফকিরসহ উপজেলা এনসিপির নেতাকর্মী।

যোগ দেয়ার পরে আমিনুল হাওলাদার বলেন, আমি গত বছর ৫ আগস্টের আগেই আওয়ামী লীগ ত্যাগ করেছি। ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমার দুই ছেলে আন্দোলন করেছে। আমি তাতে সমর্থন করেছি। এনসিপি দল গঠনের পর থেকে দেখছি সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে তারা কার্যক্রম পরিচালনা করে। দেশকে ভালো একটা পর্যায়ে পৌঁছে দিতে তারা কাজ করে যাচ্ছে। তাদের এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি এনসিপিতে যোগ দিয়েছি। মৎস্য ব্যবসায়ী সমিতির যত নেতাকর্মী ও সদস্য আছেন, সবাইকে নিয়ে এনসিপির একটা দুর্গ গড়ে তুলব এবং তাদের সর্বোচ্চ সহযোগিতা করব।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজৈর উপজেলার প্রতিনিধি মহাসিন ফকির জানান, তাদের সততা ও আদর্শ দেখে আমিনুল হাওলাদার, রাহিম হাওলাদারসহ টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সবাই এনসিপিতে যোগ দিয়েছেন। অল্প দিনের মধ্যে আরও অনেকেই যোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি সবার সহযোগিতা কামনা করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজৈর উপজেলার আরেক প্রতিনিধি জাবের হাওলাদার জানান, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামি করার জন্য নয়। এ দেশে আর যেন কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়, আর কেউ যেন একনায়কতন্ত্র কায়েম করতে না পারে, জুলুম-নির্যাতন, সন্ত্রাস-চাঁদাবাজি করতে না পারে, সেজন্য তারা ছাত্র-জনতা, আলেম-ওলামাকে ঐক্যবদ্ধ করে প্রতিহত করবেন। তারা বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে চান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD