শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

ভেনেজুয়েলার নৌযানে হামলা: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

ভেনেজুয়েলার একটি নৌযানে মার্কিন বাহিনীর হামলায় ১১ জন নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তুলেছে দেশটির সরকার। বুধবার সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো বলেন, “তারা যথাযথ প্রক্রিয়া ছাড়াই ১১ জনকে হত্যা করেছে। আমি জানতে চাই, এটা করা যায় কিনা?”

মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে, নৌযানটিতে ভেনেজুয়েলা থেকে মাদক বহন করা হচ্ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে জানান, নিহতরা কুখ্যাত ভেনেজুয়েলান গ্যাং ‘ট্রেন ডি আরাগুয়া’র সদস্য। তার ভাষায়, জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল এবং যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পরিবহন করছিল।

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী সাউথকম অঞ্চলে দায়িত্ব পালনকালে ভেনেজুয়েলার কাছাকাছি একটি মাদকবাহী নৌযানে হামলা চালায়। তিনি দাবি করেন, নৌযানটিতে বিপুল পরিমাণ মাদক ছিল।

পরে নিজের প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, “আমার নির্দেশে, মার্কিন সামরিক বাহিনী ‘ট্রেন ডি আরাগুয়া’র মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি সফল হামলা চালিয়েছে। এতে ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছে, তবে মার্কিন বাহিনীর কোনো ক্ষতি হয়নি। যারা যুক্তরাষ্ট্রে মাদক আনার চেষ্টা করছে, তাদের জন্য এটি সতর্ক বার্তা।”

এই ঘটনাকে কেন্দ্র করে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বেড়ে গেছে।
সূত্র: আল আরাবিয়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD