সোমবার বেইজিংয়ে ‘বিশ্ব ডেটা সংস্থা’ (ডব্লিউডিও) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ায় একটি বিশেষ অভিনন্দনপত্র পাঠিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। অভিনন্দনপত্রে তিনি বর্তমান বিশ্বকে একটি দ্রুত পরিবর্তনশীল ‘বুদ্ধিমত্তার যুগ’ হিসেবে অভিহিত করেন এবং উদ্ভাবনের চালিকাশক্তি হিসেবে ডেটার ক্রমবর্ধমান ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রেসিডেন্ট সি উল্লেখ করেন যে, ডব্লিউডিও-এর মূল লক্ষ্য হলো ‘ডেটার ব্যবধান কমিয়ে আনা, ডেটার প্রকৃত মূল্য উন্মোচন করা এবং ডিজিটাল অর্থনীতিকে সমৃদ্ধ করা’। এটি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক ডেটা ব্যবস্থাপনার উন্নয়নে একটি অত্যন্ত কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
জনাব সি আরও জোর দিয়ে বলেন, চীন সব পক্ষের সাথে যৌথ আলোচনা, যৌথ নির্মাণ এবং সুফল ভাগাভাগির ভিত্তিতে একটি আন্তর্জাতিক ডেটা গভর্নেন্স নীতিমালা গঠনে ঐকমত্য গড়ে তুলতে চায়। যৌথভাবে ডিজিটাল ও বুদ্ধিমান প্রযুক্তির উদ্ভাবনকে উত্সাহিত করবে, ডেটার নিরাপদ ও সুশৃঙ্খল প্রবাহ এবং কার্যকর উন্নয়ন ও ব্যবহার প্রচার করবে, বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সুস্থ উন্নয়নে সহায়তা করবে। যাতে, ডেটা উন্নয়নের ফলাফল দিয়ে দেশের সব মানুষের আরও বেশি কল্যাণ করা যায়।
সূত্র:তুহিনা-তৌহিদ-শুয়েই,চায়না মিডিয়া গ্রুপ।