শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ: অদ্য ২৭ জানুয়ারি রবিবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীণ বরন ও দোয়া অনু্ষ্ঠান অনুষ্টিত হয়।
এ উপলক্ষে আয়োজিত বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোঃ আব্দর রশীদ স্যারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএম ফয়সানুল কবির, সহকারি পরিদর্শক, জেলা শিক্ষা অফিস, ঝিনাইদহ, মফিজুর রহমান আকাশ, সহকারি পরিদর্শক, জেলা শিক্ষা অফিস, ঝিনাইদহ, অবিনাশ কর্মকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, মহেশপুর, ঝিনাইদহ, অত্র বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রকিব উদ্দীন, অভিভাবক সদস্য মোঃ সাহাদৎ হোসেন, সামছুল হুদা খাঁন কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ, মোঃ নাসির উদ্দীন, মোঃ আলী আজম, ইউপি মহিলা সদস্য মোছাঃ রহিমা খাতুন, মোছাঃ সেলিনা খাতুন, শ্রীমতি চন্দনা রানী, বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারি বৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন অফিস সহকারী মোঃ রোকনুজ্জামান মিঠু, ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ তাওহীদুর রহমান, বায়তুল ফেরদৌস টুকটুকি, মোছাঃ আসমা খাতুন, সুচনা সুরভী শশী, তাহফিমুল ইসলাম, সালমান, রাসেল। এবারের এসএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে ৫৮জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবেন ।