শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

‘বাংলাদেশ ব্যাংক চাপ উপেক্ষা করে কাজ করলে ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরবে’ : মির্জ্জা আজিজুল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

ব্যাংকিং সেক্টরকে শক্তিশালী করতে হলে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংককে তার সঠিক ক্ষমতা প্রয়োগ করতে হবে। বাংলাদেশ ব্যাংক সকল চাপ উপেক্ষা করে যদি সঠিকভাবে কাজ করতে পারে তবেই দেশের ব্যাংক সেক্টরে শৃঙ্খলা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ মির্জ্জা আজিজুল ইসলাম শুক্রবার টিভিএন-কে এই মন্তব্য করেন।  মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কয়েকটি নীতির পরিবর্তন করেছে যা ব্যাংক সেক্টরে নেতিবাচক প্রভাব ফেলছে। একই ব্যাংকে একই পরিবারের দুইজন পরিচালক থেকে বাড়িয়ে চারজন থাকতে পারবে বলে যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক তার কড়া সমালোচনা করেছেন তিনি। তিনি বলেন, এসব সিদ্ধান্তে ব্যাংকে পরিববারতন্ত্র সৃষ্টি হচ্ছে যা ব্যাংক খাতকে নৈরাজ্যের দিকে নিয়ে যাবে।

সম্প্রতি সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক  প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের দুর্বল অবস্থানের কারণে ব্যাংকিং সেক্টর নাজুক অবস্থায় পড়েছে। এই প্রতিবেদনের বিষয়ে মিজ্জা আজিজুল ইসলাম বলেছেন, সিপিডির পর্যবেক্ষণ অনেকটাই সঠিক। তিনি বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদের নীতি থেকে শুরু করে সুদের হার নিয়ে যেসব নীতি কেন্দ্রীয় ব্যাংক নিয়েছে তাতে মনে হয় কেন্দ্রীয় ব্যাংক বিশেষ চাপের কাছে হেরে গেছে। শুধুমাত্র বাংলাদেশ ব্যাংককে দায়ী না করে তিনি রাজনৈতিক প্রভাব থেকেও ব্যাংকটিকে মুক্ত করার তাগিদ দিয়েছেন।

মিজ্জা আজিজুল ইসলাম আরও বলেছেন,  ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ না করলে মামলা হলে কয়েকদিন জেল খেটে বের হয়ে আসার যে সংস্কৃতি চালু হয়েছে তা বেশিদিন চালু থাকলে ব্যাংক সেক্টর আরো ক্ষতিগ্রস্ত হবে। অপরিশোধিত ঋণ আদায়ে বাংলাদেশ বাংক, অর্থ মন্ত্রণালয় ও অ্যার্টনি জেনারেলকে এক সঙ্গে বসে যৌথ উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাহায্য নিতে হবে। কোনো চাপের কাছে বাংলাদেশ ব্যাংক যদি মাথানত না করে তবেই ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরে আসবে বলেও আশাবাদ এই অর্থনীতিবিদের।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD