শিরোনাম :
মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত

‘প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই নির্বাচন দিতে হবে’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে কুমিল্লার লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের জামায়াতের নায়েবে আমির কালও বলেছেন, সরকার বলেছে ২০২৬ সালের জুন অথবা চলতি বছরের ডিসেম্বর, আপনি যেসময় পারেন নির্বাচন দেন। তবে আগের মতো কোনো নির্বাচন বাংলার মানুষ হতে দেবে না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন নিরপেক্ষ গড়ে তোলার জন্য পুলিশ এবং প্রশাসনের সংস্কার শেষ করে খুনি হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, জনমনে আতঙ্ক ছড়াচ্ছে পলাতক স্বৈরাচাররা। দেশ থেকে পাচার করা টাকা তারা এখন দেশের বিরুদ্ধে গুজব ছড়াতে খরচ করে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে তাদের ষড়যন্ত্র থেমে নেই।

কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ টি এম মাছুম,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব, কুমিল্লা (দক্ষিণ) জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, সেক্রেটারী ও কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে প্রার্থী ডক্টর সৈয়দএ কে এম সারওয়ার উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মুহাম্মদ ইয়াছিন আরাফাত, কুমিল্লা (দক্ষিণ) জেলা সহকারী সেক্রেটারী ডা. মো. আবদুল মবিন, মু. মাহফুজুর রহমান ও জামায়াতের কুমিল্লা (দক্ষিণ) জেলা মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন ,জামায়াতের লাকসাম পৌরসভা আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, জামায়াতের লাকসাম উপজেলা সেক্রেটারী মু. জোবায়ের ফ্যামিলির,জামায়াতের লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, জামায়াতের লাকসাম পৌরসভা সেক্রেটারী মু.শহীদ উল্লাহ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD