শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

পরিবেশের মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার

মশিউর আনন্দ:
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশের মান উন্নয়ন ও বনজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। মন্ত্রণালয় গৃহীত প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে মন্ত্রী বলেন, যে স্বপ্ন ও উদ্দেশ্য নিয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা অর্জনে তৎপর হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রদত্ত সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারি কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

বুধবার বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নভেম্বর ২০২২ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

পরিবেশমন্ত্রী বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে মনোজগতকে নাড়া দেয় এরকম ডিসপ্লে ও ব্যানার প্রদর্শন করতে হবে। যানবাহনে হাইড্রলিক হর্ন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। সচেতনতা সৃষ্টির পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখতে হবে।

সভায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ মিজানুল হক চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ বক্তব্য রাখেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD