শিরোনাম :
মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত

নির্বাচন নিয়ে ড. ইউনুস প্রতারণা করছেন, বিএনপি নেতা আলাউদ্দিন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫

‎সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: ‎অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুস জাতির সাথে প্রতারণা ও মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ আলাউদ্দিন। তিনি বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইরে আলোচনাসভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন।

‎উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে শুক্রবার (৩০ মে) সকাল ১১ টার দিকে স্থানীয় দলীয় কার্যালয়ে এই আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎বিএনপির এই নেতা বলেন, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন বক্তব্যের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুস বলেছেন, শুধুমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চান। একথা বলে ড. মোহাম্মদ ইউনুস মিথ্যাচার ও প্রতারণা করছে। তিনি জাতি ও বিএনপিকে বিভক্ত করতে এমন কথা বলেছে।

‎মোহাম্মদ আলাউদ্দিন আরো বলেন, বর্তমানে শুধু বিএনপির নয়, দেশের অধিকাংশ জনগন ও রাজনৈতিক দল আগামী ডিসেম্বরেই নির্বাচন চায়। ‎মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রণ করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর অনুসারীরা।

এসময় ‎বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খান মোহাম্মদ হাবিবুল আলম মো: আলী, আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব হৃদয় হোসেন প্রমূখ।

‎আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও তার সহধর্মিণী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্যলাভসহ দেশ ও জাতীল কল্যাণ কামনা করা হয়।

‎এসময় উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক লাইলি বেগম, প্রচার সম্পাদক মহিদুর রহমান ফকির, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আল-হাসান, উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুদ্দীন, প্রচার সম্পাদক নূর আলম বাবুল, সাবেক পৌর কাউন্সিলর মাহফুজ সরকার, বায়রা ইউনিয়ন বিএপির সাবেক সভাপতি সেলিম হোসেন, বায়রা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মহিদুর রহমানসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্চাসেবকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD