শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

নিজেই তৈরি করুন লিপগ্লস

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ মার্চ, ২০১৮

শুধুমাত্র একটি কসমেটিকস ব্যবহার করে লুক পাল্টে দেয়া যায়। কী হতে পারে! লিপিস্টিক-লিপগ্লস। ব্যাগে যদি একটি লিপগ্লস থাকে, সারাদিনের ক্লান্তি দূর করে ফ্রেশলুক ফেরাতে একটু ঠোঁট রাঙিয়ে নিলেই হলো।

ভালোমানের একটি লিপগ্লস কিনতে হাজার টাকার দরকার হয়। এখন থেকে খরচটা বাঁচিয়ে ফেলতে পারেন।
কীভাবে? নিজেই বানিয়ে নিন লিপগ্লস। চলুন দেখে নেই।

যা যা লাগবে-
নারকেল তেল- ১ টেবিল চামচ, এক টেবিল চামচ কোকো বাটার, চকলেট চিপস- ২ টো, ভিটামিন ই ক্যাপস্যুল

প্রস্তুত প্রণালী- নারকেল তেল, কোকো বাটার ও চকলেট চিপস কম আঁচে গলিয়ে মেশান। পাঁচ মিনিট এভাবে নেড়ে একটি ভিটামিন ই ক্যাপস্যুল দিন। কয়েকফোঁটা রোজ অয়েল মেশাতে পারেন। ভালোভাবে মিশিয়ে ছোট কন্টেইনারে রাখুন। ঠাণ্ডা হয়ে এলে ঠোঁটে লাগান। এই লিপগ্লস গরমে গলে যেতে পারে তাই ব্যাগে না রাখাই ভালো। ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন।

এছাড়াও ঠোঁটের উপযোগী আরও একটি উপায়ে এই লিপগ্লস তৈরি করতে পারেন

যা যা লাগবে-
অলিভ অয়েল- ১ টেবিল চামচ, মৌ-মোম- ১ টেবিল চামচ, মধু- ১ টেবিল চামচ, কোকো পাউডার- ১ টেবিল চামচ, চকলেট চিপস- ৩ টি, ভিটামিন ই ক্যাপস্যুল- ১ টি।

যেভাবে করবেন-একটি পাত্রে অলিভ অয়েল, মৌ- মোম, মধু, কোকো পাউডার ও চকলেট চিপস অল্প আঁচে গলিয়ে নিন। গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নাড়ুন। ভিটামিন ই ক্যাপস্যুল দিয়ে নেড়ে লিপগ্লস কন্টেইনারে রাখুন। ঠাণ্ডা করে ব্যবহার করুন।

ফাতেমা রহমান রুমা
জার্মান বাংলা ডটকম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD