শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

নারায়ণগঞ্জ-যাত্রাবাড়ী অপ্টোমেট্রিস্ট সোসাইটির আয়োজনে, বিশ্ব অপ্টোমেট্রি দিবস পালিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

‘ভবিষ্যতের দিকে চোখ: বিশ্বব্যাপী সুস্থতা উন্নত করা’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব অপ্টোমেট্রি দিবস-২০২৫ পালিত হয়েছে।

নারায়ণগঞ্জ-যাত্রাবাড়ী অপ্টোমেট্রিস্ট সোসাইটির উদ্যোগে মঙ্গলবার প্রায় দুই শতাধিক অপ্টোমেট্রিস্টের অংশগ্রহণে অপ্টোমেস্ট্রি দিবস উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠীত হয়। সভায় আলোচকরা বলেন, অপ্টোমেট্রিস্ট বিষয়টা আমাদের দেশের জন্য নতুন, তবে চক্ষু চিকিৎসাসেবায় চক্ষু বিশেষজ্ঞদের পাশাপাশি দেশে দৃষ্টি সংক্রান্ত বিষয়ে অপ্টোমেট্রিস্টদের প্রয়োজনীয়তা রয়েছে। উন্নত বিশ্বের প্রায় প্রতিটি দেশেই অপ্টোমেট্রিস্টদের খুবই গুরুত্বের সঙ্গে দেখা হয়। প্রতিটি হাসপাতালেই চক্ষু বিশেষজ্ঞদের পাশাপাশি অপ্টোমেট্রিস্টরা কাজ করেন। এতে করে চক্ষু সেবা অনেকটাই সহজ ও মানসম্মত হয়। অপ্টোমেট্রি পেশাকে জাতীয়করন ও এ পেশাজীবিদের নিয়মিত বৈজ্ঞানিক সেমিনারের মাধ্যমে তাদের দক্ষতা আরো বাড়ানোর উপর জোর দেন বক্তারা। তারা বলেন, উন্নত বিশ্বে এ পেশার গুরুত্ব অনেক থাকলেও আমাদের দেশে এখনো এ পেশা তেমন ভাল পরিচিত পায়নি। তাই সরকারকে এদিকে নজর দেয়ার আহবান জানান তারা।

মো. ওবায়দুল হক ওপির সঞ্চলনায় মো. মাসুম হোসেনের সভাপতিত্বে, নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ এ এফ এম মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ এস আলম শিকদার, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার সহকারী অধ্যাপক মোহাম্মদ সালাহ্ উদ্দিন, বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির সেক্রেটারি মোঃ বরকত আলী, নারায়ণগঞ্জ- যাত্রাবাড়ী অপ্টোমেট্রিস্ট সোসাইটি উপদেষ্টা মোহাম্মদ মনিরুজ্জামান, লায়ন শহীদুল আজম রাসেল, সাবেক সভাপতি মোঃ জিসান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD