শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

তাড়াইলে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

এ.এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ১৬টি মন্দিরে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন অঞ্চলের প্রতিমা তৈরির কারিগররা। আশ্বিনের খরতাপে, শরতের শেষ মুহূর্তে ও হেমন্তের ভরা যৌবনে এ মহোৎসবকে জাঁকজমকপুর্ণ করে তুলতে উপজেলার মন্দিরগুলোতে চলছে নানা রকম প্রস্তুতি। আগামী ১৫ অক্টোবর ঘটপূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দূর্গাপূজার এ মহোৎসব। এ বছর দেবী দুর্গা ঘোটকে (ঘোড়া) আগমন এবং ঘোটাকেই (ঘোড়া) গমন করবেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ৭ ইউনিয়নের সদর বাজারের কালীবাড়ীসহ বিভিন্ন দূর্গামন্দিরে স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মৃৎশিল্পীরা রাত-দিন প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। এলাকার পাড়া-মহল্লায় এবং বাসা-বাড়ীতে পারিবারিক পূজামন্ডপে হরেক রকম প্রতিমা তৈরি করছেন কারিগররা। শারদীয় এ মহোৎসবের একেকটি আধুনিক প্রতিমা তৈরি করতে কেউ কেউ ব্যয় করছেন কয়েক লাখ টাকা।

হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, অশুভ শক্তি কিংবা অসুর শক্তি বিনাশ ঘটিয়ে শুভ সুর শক্তি প্রতিষ্ঠা করায় এ শারদীয় দূর্গাপূজার মূল দর্শন। সম্প্রীতি বজায় রাখতে এবং জনজীবনে সব ভেদাভেদ ভুলে সার্বজনীন এ মিলনমেলাই শারদীয় মহোৎসবের নামকরণ। এ অঞ্চলের স্থানীয় প্রশাসনসহ অন্যান্য সম্প্রদায়ের লোকজনের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতায় আমরা শান্তিপূর্ণভাবে সব ধরনের পূজা উৎযাপন করতে পারছি।

উপজেলা সদর বাজার কালিবাড়িতে প্রতিমা তৈরির কারিগররা জানান, আসন্ন শারদীয় দূর্গাপূজা গিরে হরেক রকম ডিজাইন ও কারু কাজসহ প্রতিমা সমাপনী কাজ সারতে সময় লাগে প্রায় তিন থেকে সাড়ে তিনমাস। বছরের বেশির ভাগ সময় তারা বিভিন্ন প্রতিমা তৈরির কাজে ব্যস্ত থাকেন।

তারা আরো জানান, এ অঞ্চলের শারদীয় মহোৎসবে দূর্গাপ্রতিমা তৈরিতে খড়কুটা, পাট, সুতা, বাঁশ, রশি ও মাটিসহ বিভিন্ন কাঁচামাল দিয়ে দূর্গাপ্রতিমার কাটামো তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। কোনো কোনো ক্ষেত্রে তারা ছোট প্রতিমায় ৩০০ টাকা থেকে সাত-আট’শ টাকা এবং বড় প্রতিমাগুলোয় ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এবং ফাঁকে ফাঁকে চুক্তির মাধ্যমে নানা রকম সাইজের প্রতিমা বিক্রিও করেন।

তাড়াইল উপজেলা হিন্দু সম্প্রদায় নেতা ও দূর্গাপূজা কমিটির সভাপতি রবিন্দ্র সরকার জানান, আসন্ন শারদীয় দূর্গাপূজার এ মহোৎসব গতবারের চেয়ে এ বছর ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে পালন করার জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে। দূর্গাপ্রতিমা তৈরি অনেকটা ব্যয়বহুল হলেও সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতায় দেশ ও জাতির কল্যাণে সবাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে সচেষ্ট হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD