শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

তাপমাত্রা বৃদ্ধিতে মহাসংকটে পৃথিবী: বাঁচার জন্য যা প্রয়োজন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডেস্ক: সোমবার (৮ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত ‘ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ’ (আইপিসিসি)-এর এক প্রতিবেদনে বিজ্ঞানীরা সতর্কতা করে বলছেন, আর মাত্র ১২ বছর পরেই মহাসংকটে পড়বে পৃথিবী। এই মহাসংকট থেকে বাঁচতে ক্রমবর্ধমান তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে না পারলে পৃথিবীর সকল প্রাণির জন্য বয়ে আনবে ভয়াবহ বিপর্যয়।

এই অবস্থা থেকে পৃথিবীর প্রণিকুলকে রক্ষা করতে বিজ্ঞানীরা মোটামুটি কিছু উপায় বলে দিয়েছেন। সেগুলো হলো-

১. ২০৩০ সালের মধ্যে কার্বন ডাই অক্সাইড নির্গমনের মাত্রা ৪৫ শতাংশ কমাতে হবে।

২. ২০৫০ সালের মধ্যে ৮৫ শতাংশ বিদ্যুত উৎপাদনের জন্য নবায়নযোগ্য উৎস ব্যবহার করতে হবে।

৩. কয়লার ব্যবহার শূণ্যের কাছাকাছি নামিয়ে আনতে হবে।

৪. ৭০ লাখ বর্গকিলোমিটার এলাকাজুড়ে জ্বালানি উৎপাদনে সক্ষম এমন ফসল (এনার্জি ক্রপ) চাষ করতে হবে।

৫. ২০৫০ সালে মধ্যে কার্বন নির্গমন শূণ্যের কোঠায় আনতে হবে।

এ ছাড়াও আমাদের নিজস্বভাবে কিছু করা প্রয়োজন। যেমন-

১. মাংস, দুধ, পনির, মাখন গ্রহণ কমিয়ে দিতে হবে।

২. বিদ্যুতচালিত গাড়ি ব্যবহার করতে হবে।

৩. কম দুরত্বে হেঁটে বা সাইকেলে যেতে হবে।

৪. বিমানের বদলে যাতায়াতে ট্রেন বা বাস ব্যবহার করতে হবে।

৫. ব্যবসায়িক বৈঠকগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমেই সেরে ফেলতে হবে।

৬.ওয়াশিং মেশিনের ব্যবহার কমাতে হবে।

৭. এসি ব্যবহারের বদলে বাসার তাপমাত্রা কমাতে অন্য ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞানীরা আশাবাদী, এগুলোর বাস্তবায়ন করলে অন্তত ২০৫০ সালের মধ্যে ফের জলবায়ুর ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব। না হলে ২১০০ সালের মধ্যে বিশ্বের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD