শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের

জার্মান বাংলা চ্যানেল, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ মে, ২০২৫

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা শাহরিয়ার সাম্য নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি করেছে ছাত্রদল।

আজ বুধবার (১৪ মে) রাত তিনটায় উপাচার্যের বাসভবনের সামনে ঢাবি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এই দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতারা।

বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিভাবে একজন শিক্ষার্থীকে প্রকাশ্যে মধ্যরাতে লাইটিং অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়। এই ভিসি কিভাবে মুচকি হাসি রেখে স্বপদে বহাল থাকে আমি প্রশ্ন রাখতে চাই।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পারেনি। এই সরকারকে অতি দ্রুত ঢাবি ভিসি-প্রক্টরকে সরানোর দাবি জানাচ্ছি। নাহলে শুধু ভিসি প্রক্টরের বিরুদ্ধে নয়, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবো।

এর আগে, রাত আড়াইটায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় ‘সাম্য ভাইয়ের রক্ত, বৃথা যেত দিব না’, ‘ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কি করে’, ‘ভিসি তুমি কি করো, ক্যাম্পাসে লাশ পড়ে’, ‘ঢাবি ভিসির অনেক গুণ, ক্যাম্পাসে দুই খুন’, ‘এক দুই তিন চার, ভিসি গদি ছাড়’সহ নানা স্লোগান দেন তারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD