হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার (০৭ মার্চ) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ‘৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ’ উদযাপন করলো ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবন তুলে ধরে চিত্র প্রদর্শনী করা হয়। এরপর সন্ধ্যায় ‘৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ’-এর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ভিশন-২০২১ এর আলোকে উন্নত রাষ্ট্র গঠণে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের তাৎপর্য’ শীর্ষক রচনা প্রতিযোগিতা ও ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের উদ্যোগেও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।