শিরোনাম :
মধ্যপ্রাচ্যে বাড়ছে স্ক্যাফোল্ডারের চাহিদা, দক্ষ জনবল তৈরিতে এনএসডিএর উদ্যোগ সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই – ‘বাংলাদেশী’: স্বরাষ্ট্রমন্ত্রী তিন বন্ধ পাটকল চালু করতে প্রাণ-আরএফএল ও হ্যামকোর সঙ্গে চুক্তি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উত্তরাঞ্চলের সমৃদ্ধি: ত্রাণমন্ত্রী ফ্রাঙ্কফুর্ট ও আশপাশে গুরুত্বপূর্ণ পাঁচ ঘটনা: রেলপথে বিঘ্ন, দাবানল, যানজট, বিমানবন্দর অভিযান ও সূর্যগ্রহণের প্রস্তুতি আলবার্ট আইনস্টাইন: কৌতূহল ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয় রোডেনবাখে বনাঞ্চলে আগুন, বড় ধরনের ফায়ার সার্ভিস জার্মানিতে অর্থনীতি ও রেল খাতে সংস্কারে নতুন উদ্যোগ রিয়াদের কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক

টাইমের ১০০ জনের তালিকায় আছেন শেখ হাসিনা, নেই পুতিন এরদোয়ান মোদি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিযুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বখ্যাত সাময়িকী টাইম বর্ষসেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার ২০১৮ সালের এ তালিকা প্রকাশ করা হয়।
এবারের তালিকায় বিশ্বরাজনীতিতে অপেক্ষাকৃত কম প্রভাবশালী অনেকে স্থান পেলেও তালিকায় নাম নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম।
এ বছরের ১০০ প্রভাবশালী ব্যক্তির নাম ও সংক্ষিপ্ত প্রোফাইল টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রভাবশালী তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রভাবশালী ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। এর মধ্যে নেতা (লিডার) ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতা ক্যাটাগরির তালিকায় ২৭ জনের মধ্যে আছেন শেখ হাসিনা। তিনি আছেন ২১ নম্বরে।
তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি, লন্ডনের মেয়র সাদিক খানের নামও রয়েছে।

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে, ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও হবু রাজবধূ মেগান হ্যারি, বিশ্বের আলোচিত টেনিস খেলোয়াড় সুইজারল্যান্ডের রজার ফেদেরার, ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, মার্কিন অভিনেত্রী-সংগীতশিল্পী জেনিফার লোপেজও আছেন তালিকায়।
২০১৮ সালের এ ঘোষণার মাধ্যমে টাইম ১৫ বারের মতো বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকা তৈরি করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD