শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঝকঝকে সতেজ ত্বক ধরে রাখতে চান? নিয়মিত পাকা পেঁপে খান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮

ঝকঝকে সতেজ ত্বক ধরে রাখতে চান? কোনও কৃত্তিম সাবান, ভিটামিন, বাড়তি প্রসাধন ব্যবহার না করেই দীর্ঘদিন তরুণ থাকতে চাইলে পাকা পেঁপের জুরি নেই। খেয়ে এবং ত্বকের জন্য ব্যবহার করে ধরে রাখতে পারেন তারুণ্য। জেনে নিন পাকা পেঁপে কীভাবে আপনার তারুণ্য ধরে রাখতে সহায়তা করবে।

১) পাকা পেঁপেতে আছে ফাইবার, ভিটামিন সি, এ, অ্যান্টিঅক্সিডেন্ট, ফসফরাস, আয়রন, পটাশিয়াম এবং কপার। এই উপাদান নানাভাবে শরীরের যেমন উপকারে লাগে, তেমনি ত্বকের স্বাস্থ্যের জন্যও দারুণ কার্যকর। ডার্মাটোলজিস্টদের মতে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে বাস্তবিকই পেঁপের কোনও বিকল্প হয় না বললেই চলে। তবে পেঁপের কষ থেকে একটু সাবধান থাকতে হবে। স্পর্শকাতর ত্বকের জন্য পেঁপের কষ ক্ষতিকর।

২) ত্বকের আর্দ্রতা কমাতে পাকা পেঁপের বিকল্প নেই এক্ষেত্রে এক চামচ পেঁপে নিয়ে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। তারপর সেই মিশ্রনটা মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে মিশ্রণটি। এইভাবে যদি নিয়মিত ত্বকের খেয়াল রাখতে পারেন, তাহলে অপূর্ব সুন্দরী হয়ে উঠতে দেখবেন সময়ই লাগবে না। ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনা শুধুই সময়ের ব্যাপার।

৩) ডার্ক সার্কেল কমায় পেঁপে। প্রতিদিন আধ কাপ পাকা পেঁপে চটকে নিয়ে চোখের তলায় লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। সময় হয়ে গেলে চোখের তলায় লাগানো পেস্টটা সারা মুখে লাগিয়ে ভাল করে মাসাজ করে নিন। কিছু সময় পরে হলকা গরম পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ডার্ক সার্কেল বিদায়।

৪) ব্রণ কমায় পেঁপের যত্ন। নিয়মিত পেঁপের সাহায্যে ত্বকের পরিচর্যা করলে ত্বকে কিছু বিশেষ কিছু উপকারি এনজাইমের মাত্রা বাড়তে শুরু করে। যার প্রভাবে ব্রণের প্রকোপ কমতে সময় লাগে না। সেই সঙ্গে আরও বেশ কিছু ত্বকের রোগের চিকিৎসাতেও এই ফলটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই রোগমুক্ত সুন্দর ত্বকের অধিকারি যদি হতে চান, তাহলে ত্বকের পরিচর্যায় পেঁপেকে কাজে লাগাতে ভুলবেন না যেন!

৫)একজিমার মতো রোগের প্রকোপ কমায় পাকা পেঁপে। ত্বকের জ্বালাপোড়া কমাতে পেঁপের কোনও বিকল্প হয় না বললেই চলে। তাই তো একজিমার মতো রোগের প্রকোপ কমাতে এই ফলটিকে কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে। আসলে পেঁপের অন্দরে থাকা বেশ কিছু উপকারি এনজাইম এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। যেখানে যেখানে একজিমার জ্বালাপোড়া রয়েছে সেখানেই পাকা পেঁপে চটকে লাগালে দ্রুত সেরে উঠবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD