শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে: এনসিপি

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার দাবি জানিয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন এ দাবি উত্থাপন করেন। তিনি বলেন, এটি নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে অন্য কোনো সনদ দিয়ে জুলাই সনদ প্রতিস্থাপন করা না যায়।

আখতার হোসেন জানান, জুলাই সনদের খসড়ায় এটিকে ‘জুলাই জাতীয় সনদ’ নামকরণ করা হয়েছে, যা জুলাই গণ-অভ্যুত্থানে জনগণের অবদানকে দুর্বলভাবে উপস্থাপন করে। তিনি বলেন, “জুলাই সনদের অঙ্গীকারনামা পরবর্তী সংসদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। তাই গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, নির্বাচনের সময় নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই, তবে নির্বাচনের ধরণ এখনও পরিষ্কার নয়। তিনি সতর্ক করে বলেন, নতুন শাসনতান্ত্রিক কাঠামোর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে আবারও ফ্যাসিবাদের সূত্রপাত হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নই একমাত্র পথ।

বিএনপির সমালোচনা করে আখতার বলেন, দলটি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আপত্তি জানিয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার প্রশ্ন উত্থাপন করে। তবে তিনি জানান, বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট বাস্তবায়ন থেকে বাদ দেওয়া যাবে না এবং পুরো সনদ বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এনসিপি শুক্রবার জাতীয় ঐকমত্য কমিশনে এ বিষয়ে তাদের বক্তব্য পাঠিয়েছে।

আখতার আরও বলেন, সরকার চাইলে ডিসেম্বরেও নির্বাচন করতে পারে, যদি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা হয়। নতুন শাসনতান্ত্রিক কাঠামো ছাড়া নির্বাচনের কোনো গুরুত্ব নেই। তিনি প্রশ্ন তুলে বলেন, গণপরিষদ নির্বাচনে বাধাদানকারীদের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা রয়েছে।

এনসিপি মনে করে, ‘জুলাই জাতীয় সনদ’ নামের পরিবর্তে ‘জুলাই সনদ’ নাম ব্যবহার করা উচিত। তাদের মতে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং নতুন সংবিধানে সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম সদস্যসচিব সাঈদ মোস্তাফিজ, জয়নাল আবেদীন শিশিরসহ দলের কেন্দ্রীয় নেতারা।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD