শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

জার্মানিতে স্বাধীনতা স্বপক্ষে’র প্রবাসীদের ব্যানারে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ মে, ২০২৫

জার্মানির ফ্রাঙ্কফুর শহরের এক রেস্টুরেন্টে ১৯৮১ সালে ১৭ই মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতার “স্বপক্ষের প্রবাসীরা”।

মাতৃভূমি বাংলাদেশে ষড়যন্ত্রের মাধ্যমে জোর করে ক্ষমতায় আসা অবৈধ ইউনুস সরকার, বাংলাদেশের প্রতিষ্ঠায় নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে তারা এই আলোচনা সভার আয়োজন করে।

সর্ব ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি জনাব আমিনুর রহমান-এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জনাব মহসিন হায়দার মনি, কামরুল ইসলাম সেলিম, হাফিজুর রহমান আলম, নজরুল ইসলাম খালেদ, দেলোয়ার জাহিদ বিপ্লব, আমানুল্লাহ ইসলাম, তোফাজ্জল হোসেন সেন্টু, মালেক চৌধুরীসহ আরো অনেকে।

বক্তারা বলেন, এই অবৈধ ইউনুস সরকারর সংস্কার থেকে শুরু করে কোন কিছু করার সাংবিধানিক অধিকার নেই। ১৯৮১ সালে শেখ হাসিনা বাংলাদেশে এসে যেমন নিয়ম তান্ত্রিক পদ্ধতিতে আইনের সঠিক প্রয়োগে বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনিদের এবং যুদ্ধাপরাধীদের ফাঁসি দিয়েছিলেন, ঠিক তেমনি করে বাংলার জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের উন্নয়ন ও জনগণের প্রয়োজনে দেশে এনে বাংলাদেশের দায়িত্বভার দিবেন। তখন জুলাই আগস্টে তিন হাজারের উপরে পুলিশ হত্যাকারী, সরকারি স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগ, জেলখানা ভেঙ্গে রাষ্ট্র বিরোধী সন্ত্রাসীদের মুক্ত করার অভিযোগে সকল অপরাধীদের আইনের মাধ্যমে সঠিক বিচার করা হবে।

গণতন্ত্রের মানসকন্যা মানবতার মা উন্নয়নের রোল মডেল শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে ফিরবে এবং বর্তমান ইউনুস সরকারের সকল অবৈধ কর্মকর্তাদের উপযুক্ত বিচারের মাধ্যমে সুস্থ সুন্দর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে মনোনিবেশন করবেন।

বক্তারা আরো বলেন, পূর্বে স্বাধীনতা বিরোধী, দেশবিরোধী, জনগণ বিরোধী জঙ্গি সন্ত্রাসীরা আমাদের কাছে অপরিচিত ছিল। এখন আমাদের কাছে ওরা চিহ্নিত। ওদের দেশবিরোধী বক্তব্য, সন্ত্রাসী অপকর্মসহ ওদের সকলের ছবিসহ প্রমাণ আমাদের কাছে আছে। স্বাধীন বাংলাদেশে ওদের থাকার বা বাঁচার কোন অধিকার নেই। সঠিক বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া হবে সঠিক সময়ে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD