শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জামিন মেলেনি সালমানের, শুনানি শনিবার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮

হরিণ শিকার মামলায় জামিন মেলেনি বলিউড সুপারস্টার সালমান খানের। তার আইনজীবীদের আপিলের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৬ এপ্রিল) জামিনের শুনানি হওয়ার কথা ছিলো। কিন্তু আদালত জামিনের শুনানির সময় একদিন বাড়িয়েছেন। তাই শুক্রবার রাতও সালমানকে কারাগারে কাটাতে হবে।

আগামী শনিবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১১টায় জামিনের শুনানির পরবর্তী সময় নির্ধারণ করেন আদালত।

ভারতীয় গণমাধ্যম বলছে, শনিবার সালমান খানের জামিন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আদালত জামিনের আবেদন গ্রহণ করলে শনিবারই যাতে তাকে কারাগার থেকে মুক্ত করা যায় সে বিষয়ে তার আইনজীবীরা প্রস্তুতি নিচ্ছেন।

হরিণ শিকার মামলায় ৫ বছরের সাজার রায় নিয়ে যোধপুর কেন্দ্রীয় কারাগারে সালমান খানের প্রথম রাত কাটে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকেল থেকে এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তিনি। কারাগারে তার পরিচয় কয়েদি নম্বর ১০৬, রাখা হয়েছে কারাগারের ২ নম্বর ওয়ার্ডে।

২০০৭ সালে একই মামলায় কয়েকদিনের জন্য সালমান খানকে কারাগারে থাকতে হয়েছিলো। তখন কারাগারের ভিআইপি সুবিধা ভোগ করেছিলেন ‘ভাইজান’। তবে এবার আর তেমনটি হচ্ছে না। অন্যসব সাধারণ কয়েদির মতোই একটি রাত পার করতে হয়েছে তাকে।

১৯৯৮ সালে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির দৃশ্যধারণ চলাকালীন রাজস্থান রাজ্যের যোধপুরের কাছে কঙ্কণী গ্রামে বিরল প্রজাতির দু’টি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। পরে ১৯৯৯ সালে এ ঘটনায় মামলা করা হয়।

২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর মামলাটির চূড়ান্ত যুক্তিতর্ক শুরু হয়েছিলো। চলতি বছরের ২৪ মার্চ দুই পক্ষের প্রশ্নোত্তর পর্ব শেষে ৫ এপ্রিল চূড়ান্ত রায় দেন আদালত। একই মামলার অন্য আসামি সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমকে আদালত বেকসুর খালাস দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD