শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

জাকসু নির্বাচন: প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৯ জন

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার (২৯ আগস্ট) নির্বাচন কমিশনের সদস্য সচিব রাশিদুল আলম প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।

তিনি জানান, ১৭৯ জন প্রার্থীর মধ্যে ভিপি পদে ১০ জন ও জিএস পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাছাড়া, ৮৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে এবং ৬ জন দুই পদে মনোনয়ন চাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। সব মিলিয়ে মোট ৯২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তবে ভিপি ও জিএস পদ ছাড়া বাকি পদগুলোতে কতজন করে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও জানা যায়নি।

গতকাল বৃহস্পতিবার জাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হয়। এর একদিন পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করলো কমিশন।

প্রসঙ্গত, আগামী ১১ সেপ্টেম্বর হবে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD