শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

চিংড়ির এত বহু গুণ‍‍!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

শুধু সুস্বাদু খাবারই নয় চিংড়ি, এর বহু গুণও রয়েছে। কিন্তু অনেকেরই চিংড়ির এসব গুণের কথা সম্পর্কে জানা নেই। এ লেখায় তুলে ধরা হলো চিংড়ির কয়েকটি গুণের কথা।

  • শারীরিক দুর্বলতায়

আয়রনের ঘাটতির জন্য অনেকেই দুর্বল হয়ে পড়ে। এ ক্ষেত্রে চিংড়ি দেহের ১৭ শতাংশ আয়রনের চাহিদা পূরণ করে এবং এনার্জি সরবরাহ করে। এতে শরীরের দুর্বলতা কেটে যায়।

হাড়ের ক্ষয়রোধ

চিংড়িতে রয়েছে প্রায় ১৪ শতাংশ ফসফরাস। চিংড়ি খাওয়ার অভ্যাস দেহের ফসফরাসের চাহিদা পূরণ করে, যা হাড়ের ক্ষয় রোধ করে এবং হাড় মজবুত করতে বিশেষভাবে কাজ করে।

  • ক্যান্সার প্রতিরোধ

চিংড়িতে রয়েছে সেলেনিয়াম নামে একটি উপকারী উপাদান। গবেষকদের মতে, এই সেলেনিয়াম দেহে ক্যান্সারের কোষ গঠনে বাধা দিয়ে থাকে। তাই নিয়মিত চিংড়ি খেলে দেহে বেশ কয়েক ধরনের ক্যান্সারের আক্রমণের আশঙ্কা কমে যাবে।

  • রক্তস্বল্পতা দূর করে

দেহের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা, অর্থাৎ রক্তের লাল কণিকা বাড়াতে সহায়তা করে চিংড়ি। চিংড়ি দেহের ভিটামিন ‘বি-১২’-এর চাহিদা প্রায় ২৫ শতাংশ দূর করে। ফলে রক্তস্বল্পতা থাকে না।

  • ত্বক, চুল ও নখের সুরক্ষা

চিংড়িতে আছে প্রচুর প্রোটিন। এটি দেহের চাহিদা পূরণ করতে সহায়তা করে। ফলে ত্বক, চুল ও নখ থাকে সুরক্ষিত।

  • ওমেগা থ্রি

চিংড়িতে পাওয়া যায় ওমেগা থ্রি ফ্যাটি এসিড। এটি বিষণ্নতা দূর করা ছাড়াও নানাভাবে দেহের উপকার করে। ১০০ গ্রাম চিংড়িতে রয়েছে প্রায় ৩৪৭ মিলিগ্রাম ওমেগা ৩ ফ্যাটি এসিড।

  • মূত্রথলির সমস্যা দূর

চিংড়িতে রয়েছে পর্যাপ্ত জিংক। গবেষণায় দেখা যায়, জিংক মুত্রথলিসংক্রান্ত নানা রোগ ও ইনফেকশন থেকে আমাদের রক্ষা করতে পারে। এমনকি মুত্রথলির ক্যান্সারের হাত থেকেও রক্ষা করে।

  • থাইরয়েডের সমস্যায়

চিংড়িতে রয়েছে প্রচুর কপার। এটি থাইরয়েডগ্রন্থির কর্মক্ষমতা বাড়ায় এবং থাইরয়েড হরমোনের মাত্রা ঠিক রাখতে সহায়তা করে।

  • ডায়াবেটিসে রক্ষা

চিংড়ির ম্যাগনেসিয়াম দেহকে টাইপ-২ ডায়বেটিসের হাত থেকে রক্ষা করে। এটি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD