হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: সদর উপজেলার পিরুজালী মধ্যপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে হয়ে গেলো মাদকবিরোধী সমাবেশও বাউল মেলা। হাজারো লোকের উপস্থিতিতে এ আয়োজন হয়ে উঠে জম্পেশ।
পিরুজালী একতা সংঘের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুহম্মদ ইকবাল হোসেন সবুজ। মুহম্মদ ইকবাল হোসেন সবুজ তার বক্তব্যে সবাইকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহবান জানান। সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান খান, পিরুজালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ সরকার মনজু, আওয়ামী লীগ নেতা ওয়াইজ করণী, বানিজ উদ্দিন, ফরিদ মন্ডল, গাজী সালাউদ্দিন রফিক মাষ্টার, জুবায়ের আহমদ, খোরশেদ আলম, শাহ আলম সিকদার, আনোয়ার হোসেন নালু প্রমুখ।