শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

কোটচাঁদপুরে জমে উঠেছে ঈদের বাজার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
কোটচাঁদপুরে জমজমাট ঈদের বাজার

মো: নজরুল ইসলাম,কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহা পবিত্র মাহে রমজানের মাঝামাঝি সময়ে এসে ঝিনাইদহের কোটচাঁদপুরে হঠাৎ করে দোকানিরা বেচা-কেনায় ব্যস্ততম সময় পার করছে। বাঙ্গালির ঈদ মানেই নতুন পোশাক, ঈদ মানেই আনন্দ। নতুন পোশাক ছাড়া কোন প্রকার ঈদের আনন্দ জমেই না। তাই ছোট বড় সবাই তারা তাদের পছন্দের কাপড় কিনতে দোকান গুলোতে ভিড় করছে। সরেজমিন কোটচাঁদপুর বাজারে যেয়ে দেখা যায়, বেলা ১০টা বাড়ার সাথে সাথে হঠাৎ করে কাপড়ের দোকান গুলাতে অনেক ভিড় হচ্ছে।

চলছে ১টা পর্যন্ত তারপরে আবার বিকাল ৩টার পর থেকে ইফতারের আগ পর্যন্ত চলছে বেচা-কেনা। তারপরে কাপড় কিনে সোজা চলে যাচ্ছে জুতার দোকানে, কাপড় আর জুতা মিল রেখে ক্রেতারা একে বারে কিনে নিচ্ছেন পছন্দের কসমেটিকস সামগ্রী। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে মানুষের কেনাকাটার আগ্রহ। তাই পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে কোটচাঁদপুরের ঈদের বাজার।কোটচাঁদপুর বাজারের পায়রা চত্বরের ঢাকা গার্মেন্টস,আশিক গেন্জী হাউজ,পরশমনি বস্ত্রালয়,পরশমনি শপিং সেন্টার,কোটচাঁদপুর মডেল স্কুলের সামনে আল-জাহারা বস্ত্রালয়,রাজু গার্মেন্টস,বসুন্ধরা বস্ত্রালয়,আপন বস্ত্রালায়,রোমান্টিক বস্ত্রালয়,সম্রাট সু,পায়ে পায়ে সু,মায়ের দোওয়া,লিমা ষ্টোর,ইসলামিয়া ষ্টোর,হারুন ষ্টোরসহ আশেপাশের সব দোকান গুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়।

দর্জি দোকানিরাও ব্যস্ত সময় পার করছেন।অতিরিক্ত লোক নিয়োগ করেও কাজ করতে হিমশিম খাচ্ছেন তারা।কোটচাঁদপুর বাজারের ঢাকা গার্মেন্টস এর মালিক খোকন বিশ্বাস এ প্রতিবেদকে জানান, আমরা এই ঈদে ক্রেতা সাধারণের জন্য টপ কলেকশন শাড়ি ও থ্রিপিচ এনেছি বেচা-কেনা ও বেশ ভালো, তবে এখনও পুরাদমে বেচা-কেনা শুরু হয় নাই। কসমেটিকস দোকানদারা জানান, গত ঈদের চেয়ে এই ঈদে বিক্রি কিছুটা বেড়েছে। তবে ১৮-২০ রমজান থেকে বেশি বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন বিক্রেতারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD