একেএম বাবু, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোরের গুরুত্বপূর্ণ এলাকা কলমা ইউপির চন্দনকোঠা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসএসসি ২০১৯ পরিক্ষার্থীদের বিদায় এবং ৬ষ্ঠ শ্রেণির নবীনদের বরণ সমাবেশ আজ ২৬শে জানুয়ারি বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
স্কুল সভাপতি কুদরত মন্ডলের সভাপতিত্বে, প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শিক্ষক তানভীর রেজার পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলমা ইউনিয়নের চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনে তারুণদের আস্থাভাজন ব্যক্তি লুৎফর হায়দার রশিদ ময়না।
কলমা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্লাসে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন চেয়ারম্যান ময়না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমা ইউপি আ.লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, গোদাগাড়ীতে আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী (সাবেক) যুবলীগের উপজেলা সভাপতি শফিকুল সরকার, আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান, কলমা ইউপি যুবলীগ সাধারণ সম্পাদকসহ অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।